Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। প্রথমে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী একান্তে কবর জিয়ারত করেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাদের নিয়ে বাবা-মায়ের কবরে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে নেতাদের সঙ্গে নিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র…
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেন। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঈদের নামাজে অংশ নেন। ঈদের প্রধান জামাতে নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত স্থান…
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহা উদযাপন করছেন দেশবাসী। দেশে এ উৎসব ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, জামায়াতে…
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ১১৮টি শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫টি শিশু। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭২টি শিশুর মৃত্যু হয়েছে। আর ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে…
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চার থেকে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার, আগামীকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ…
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘পবিত্র ঈদুল আযহা’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি কোরবানির আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষ এবং অভাবগ্রস্তদের সঙ্গে যথাযথভাবে ভাগাভাগি করে মানবকল্যাণে এগিয়ে আসতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঈদুল আযহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয় এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা আবারও আমাদের সামনে সমাগত বলে উল্লেখ করে তিনি। রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কৃষি জমি দ্রুত কমে যাচ্ছ, এটা শঙ্কার কথা। আগামী প্রজন্মের জন্য কৃষি জমি বাঁচাতে হবে, নইলে ভবিষ্যতে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। তিনি বলেন, কৃষি জমি যতটা সম্ভব রক্ষা করতে হবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমির অপচয় কমানোর কথাও উল্লেখ করেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তার সুফল ইতোমধ্যেই অনেকাংশে দৃশ্যমান হয়েছে।…
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আযহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর…
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৈরী আবহাওয়ার মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। আছে যাত্রীদের ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ। এ নিয়ে যাত্রীদের অভিযোগও রয়েছে। অনেকে বলছেন, টিকিট কেটেও নির্ধারিত আসন পাননি। অনেকে ট্রেনেও উঠতে পারেননি। এই অবস্থা ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে। রেলওয়ের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও কিছুটা বেশি সময় লেগেছে। দুপুরের পর যাত্রীচাপ কিছুটা…
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যবিভাগ ও সিআইডির কর্মকর্তাদের নিয়ে করা এই কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিশু মৃত্যুর পর হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। তিনি জানান, এরই মধ্যে কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করেছে সিআইডির বিশেষজ্ঞ দল।
