Author: স্টাফ রিপোর্টার

রাজধানীতে আগামী ২৫ সেপ্টেম্বর মুর্তজা খিজিল কিজিলবাশের কনসার্ট আয়োজনের কথা থাকলেও অনুষ্ঠানটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ‘Dhaka Beats’ নামের একটি ফেসবুক পেজ থেকে কনসার্টটির ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি আগাম টিকিট বিক্রি করা হলেও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে এখনো চূড়ান্ত অনুমতি পাওয়া যায়নি বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Dhaka Beats’ থেকেই কনসার্টটির প্রচারণা চালানো হয় এবং সেখান থেকেই টিকিট বিক্রির তথ্য দেওয়া হয়। ফলে দর্শকদের কাছে প্রতিষ্ঠানটিই কনসার্টটির আয়োজক হিসেবে পরিচিতি পায়। তবে অনুসন্ধানে জানা যায়, কনসার্ট আয়োজনের অনুমতির জন্য ‘International Global Affairs’ নামের একটি প্রতিষ্ঠান আবেদন করেছে। এ কারণে অনুষ্ঠানটির প্রকৃত আয়োজক এবং…

Read More

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার জাতিসংঘে দেওয়া ভাষণে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাঁর দেশের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর জাতিসংঘে এটিই ছিল তাঁর প্রথম ভাষণ। তিনি বলেছেন, তেহরান কখনো ‘মাথা নত করবে না।’ সংঘাত শুরুর সময় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য পেজেশকিয়ান ওয়াশিংটনের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ করেন। তিনি বলেন, ইরান কখনো কোনো যুদ্ধ শুরু করেনি। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার বিষয়টি বিবেচনা করছেন। তবে একই ভাষণে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পুনরায় শুরু হওয়া আলোচনার…

Read More

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে হ্যারি কেইনের। জার্মান ক্লাবটিতে দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। এবার নতুন চুক্তি নিয়ে আশাবাদী হওয়ার মতো বার্তাও দিয়েছেন তিনি। কেইনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু হয় আগস্টে। এখন সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। চুক্তি নিয়ে কেইন বলেন, ‘আলোচনা ভালো হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি। আমি এখানে সুখে আছি। আমার মনে হয়, খুব বেশি সময় লাগবে না—শিগগিরই এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে।’ বায়ার্নে…

Read More

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা যখন একের পর এক হিট সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে সফল কাজ দিয়ে নিজের ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন, তখনই একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কর্পোরেট জীবনে পা রেখে নতুনভাবে আলোচনায় আসার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও আবেগঘন ক্যাপশন দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নতুন করে ভাবিয়ে তুলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করে নেটিজেনদের দৃষ্টি কেড়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, কালো রঙের ওপর বর্ণিল ও দৃষ্টিনন্দন ফুলের ছাপ (ফ্লোরাল প্রিন্ট) দেওয়া পোশাকে বেশ স্নিগ্ধ ও সতেজ রূপে নিজেকে মেলে ধরেছেন তমা। কপালে ছোট কালো টিপ, কানে…

Read More

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ইএমএসসির তথ্য থেকে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Read More

২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত আদেশ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এতে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এ ছাড়া ব্যাংকিং…

Read More

বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। হাইওয়ে পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসযোগে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলক্রমে মহাসড়কের বিপরীতমুখী লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ…

Read More

হামের উপসর্গে সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৮০ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন। এর আগে, গতকাল একদিনেই সারাদেশে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৭০ জন।

Read More

শিশুদের শিক্ষা, অধিকার ও সমতার বার্তা নিয়ে আজ ২৪ সেপ্টেম্বর পালিত হচ্ছে মীনা দিবস। দক্ষিণ এশিয়ার শিশুদের কাছে জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র মীনা দীর্ঘদিন ধরে মেয়েশিশুর শিক্ষা ও অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ১৯৯০ থেকে ২০০০ সালকে ‘মেয়েশিশুর দশক’ ঘোষণা করেছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। ওই সময় মেয়েশিশুদের শিক্ষা ও অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) একটি অ্যানিমেটেড সিরিজ তৈরির উদ্যোগ নেয়। সেই উদ্যোগ থেকেই মীনা চরিত্রের সৃষ্টি। মীনা নয় বছরের একটি মেয়ে। তার সঙ্গে রয়েছে ছোট ভাই রাজু ও পোষা টিয়াপাখি মিঠু। গল্পে মীনাকে দেখা যায় নানা সামাজিক বাধা ও বৈষম্যের বিরুদ্ধে কথা…

Read More

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সাহসী বিপ্লবী এবং প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেওয়ার পর ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পরে সায়ানাইড পান করে আত্মাহুতি দেন এই বিপ্লবী। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে তাঁর জন্ম। তাঁর বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসে হেড কেরানি হিসেবে কর্মরত ছিলেন। মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী। শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন প্রীতিলতা। চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯২৭ সালে কয়েকটি বিষয়ে…

Read More