Author: স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট থ্রেট (হুমকি) নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‍্যাব ডিজি এসব কথা বলেন। মো. আহসান হাবীব পলাশ বলেন, ঈদুল আজহা উপলক্ষে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট অনুভব করিনি। তবে থ্রেট না থাকলেও আমাদের নিজস্ব যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেটি জোরদার রয়েছে। তিনি বলেন, ঈদের প্রধান প্রধান জামাতগুলোতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা…

Read More

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে একটি ফার্নিচার বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়েছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকআপের হেল্পার মো. আজাদ মোল্লা (২৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ৬টার দিকে মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটে। ​ ​স্থানীয় বাসিন্দা ও আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে টাঙ্গাইল থেকে ফার্নিচার (আসবাবপত্র) বোঝাই করে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১২-৫৯৭৭) আমতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে আচমকা গাড়িটির বাম পাশের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। চাকা ফাটার…

Read More

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পেটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূবে। আর ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূবে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ। এই ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয় বলেও জানায় সংস্থাটি।

Read More

ঈদুল আজহা ঘনিয়ে আসতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম পদ্মা সেতু। বিশেষ করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় সেতুর দুই প্রান্তেই দেখা গেছে দীর্ঘ যানবাহনের সারি। এই বাড়তি চাপের মধ্যেও গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা, যা চলতি সময়ের অন্যতম সর্বোচ্চ আদায়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৬৭টি যানবাহন সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১৫ হাজার…

Read More

লাখো কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখর হচ্ছে আরাফার ময়দান। গতকাল মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ হাজিরা সূর্যোদয়ের পর আরাফার ময়দানে গমন করবেন, অবস্থান করবেন সূর্যোদয় পর্যন্ত। আরাফা মক্কা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি উন্মুক্ত ময়দান। আরাফার ময়দানে অবস্থান করা হজের প্রধানতম ফরজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আরাফায় অবস্থানই হজ। (সুনানে তিরমিজি, হাদিস : ২৯৭৫)আরাফার ময়দানের মসজিদে নামিরাহ থেকে সমবেত মুসল্লি ও মুসলিম উম্মাহর উদ্দেশে ভাষণ দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আবদুল রহমান আল হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। আরাফায় অবস্থানের পুরো সময়ে মুসল্লিরা ইবাদত-বন্দেগি ও দোয়ায়…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ এবং বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপিয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ধান কাটার যন্ত্র (রিপার), ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি, ক্যানভাস পাইপ ও হ্যান্ড স্প্রেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের আর্থিক সুরক্ষা,…

Read More

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর মিরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। ঈদকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা। সংগঠনের সদস্যরা মিরপুর এলাকার বিভিন্ন অসহায় পরিবারের খোঁজখবর নেওয়ার সময় প্রতিবন্ধী বেলু ও শাহানার জীবনসংগ্রামের কথা জানতে পারেন। পরে তাদের জন্য ঈদের বাজারের ব্যবস্থা করা হয়। জানা যায়, প্রতিবন্ধী বেলু জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধিতার শিকার। তার এক পা নেই। জীবিকার…

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১০০ দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’ তিনি বলেছেন, ‘দীর্ঘ দুঃশাসনের পর, রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থান এবং ১৬ বছরের ত্যাগ-সংগ্রামের গণতান্ত্রিক অভিযাত্রা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে।’ ‘প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে; মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রধানমন্ত্রী তারেক রহমান দৃশ্যমান যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’ সোমবার বিকেল ৩ টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের…

Read More

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ২ কোটির বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। হামের টিকাদান কর্মসূচির এ অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। সোমবার দুপুরে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেসব স্থানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। শিশুদের সুরক্ষায় সরকারের প্রধান লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে শতভাগ টিকাদান নিশ্চিত করা। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। ঈদুল আযহাকে সামনে রেখে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা ও ওষুধ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ…

Read More

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১২৭তম নজরুল জয়ন্তী। এ উপলক্ষে সোমবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ক্যাম্পাসের ‘নজরুল ভাস্কর্যে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এবং নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার বাতিঘর। তাঁর জীবন ও আদর্শ ধারণ…

Read More