Author: স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি চুক্তির আশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাজারে জুলাই মাসের ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। মার্কিন তেল ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে ৮৮ দশমিক ২৭ ডলারে নেমে এসেছে। এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট ফিউচার ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৯২ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে জ্বালনি তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছে এবং ব্রেন্টের দাম গত সপ্তাহের সর্বোচ্চ ১০৯ দশমিক ৪৭ ডলারের তুলনায়…

Read More

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশু কুরবানির চিত্র দেখা গেছে। সকাল ৭টার পর থেকে নগরবাসী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কুরবানি সম্পন্ন করছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কেউ পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ঈদের দ্বিতীয় দিনে কুরবানি দিচ্ছেন। আবার অনেকেই ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু জবাই করছেন। দ্বিতীয় দিনে কুরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কুরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মগবাজারের…

Read More

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য সুপারস্টার লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই চূড়ান্ত ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বমঞ্চের আসরটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামির এই কিংবদন্তি ফরোয়ার্ডের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ তারকা সদস্যই স্থান পেয়েছেন আর্জেন্টিনার এবারের মূল স্কোয়াডে। অধিনায়ক মেসির পাশাপাশি কাতার বিশ্বকাপের বিশ্বস্ত সেনানী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন অভিজ্ঞ ফুটবলারকে স্কোয়াডে ধরে রাখা হয়েছে। তবে ফুটবল অঙ্গনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য দাবিরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বিকেলের দিকে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে। দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬–১৯৮৮, ১৯৯১–১৯৯৬ এবং ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Read More

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আযহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে এসেছে। বর্তমান সরকারের আমলে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। জনগণ বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিগৃহীত হতে হবে না। এটিই গণতন্ত্রের সুফল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না। বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তা, নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, দেশের বৃহৎ একটি অংশ অর্থনৈতিক কারণে কষ্টে রয়েছে। স্বচ্ছল ও অস্বচ্ছল সবাই মিলেমিশে যেন সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দর…

Read More

সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘সৈনিকসহ দেশের সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। আমি বহু বছর দেশে থাকতে পারিনি। কেন পারিনি সে প্রসঙ্গে যাচ্ছি না। কারণ সেসময় দেশে ভালো-মন্দ কী হয়েছে, তা নিয়ে সবারই কমবেশি ধারণা আছে। কিন্তু এখন আমরা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই। ’ দেশ গঠনে সবার দায়িত্ব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে। আমরা যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে সেগুলো পালন করি, তবে অবশ্যই আমাদের কাঙ্খিত দেশটি গড়ে তুলতে…

Read More

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত অভিনেত্রীর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, ববির মা বর্তমানে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। এ ছাড়া তার বোনেরা অস্ট্রেলিয়ায় থাকেন। ফলে বাসায় অভিনেত্রী একাই ছিলেন। গত ২৫ মে একটি…

Read More

ঈদের দিন গোপালগঞ্জের বেদগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আরও আসছে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় মোদি বাংলাদেশের ‘ভাতৃপ্রতিম জনগণকে’ ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত…

Read More

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিগণ এ জামাতে অংশগ্রহণ করেন। নামাজের পূর্বে ডেপুটি স্পিকার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সর্বসাধারণের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় ডেপুটি স্পিকার বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর সর্বাঙ্গীণ শান্তি ও কল্যাণ কামনা করেন। স্পিকারের সার্বিক নির্দেশনায় বরাবরের ন্যায় দক্ষিণ প্লাজায় জামাতের প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়। জামাত…

Read More