Author: স্টাফ রিপোর্টার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি আজ শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক…

Read More

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোংলায় গৃহহীন হীরা আক্তারকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। ‎ ‎মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার ভূমি ও গৃহহীন হীরা আক্তার পলিথিনের জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। পরের জায়গায় সেই ঘরে তার পরিবারকে রোদ-বৃষ্টি ও ঝড়-বাদল সহ শীতে কষ্ট পেতে হতো। এমতাবস্থায় হীরা স্থানীয় (মোংলা-রামপাল) এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের কাছে একটি নতুন ঘর সাহায্য হিসেবে চান। ‎ ‎এরপর প্রতিমন্ত্রী তাকে নতুন একটি ঘর করে দেন। ঘর পাওয়ার পর হীরার আবদার…

Read More

রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য অপসারণের কাজ সঠিকভাবে চলছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী বিকেল আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নিজেই শহরের বিভিন্ন সড়কে গাড়ি চালিয়ে ঘুরে দেখেন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, ‘রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের প্রক্রিয়া সঠিকভাবে চলছে কি না, তা দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করছেন।’ উপ-প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি তার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা এবং তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে…

Read More

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না। যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ। শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। সকালে শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় মন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। এ জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে…

Read More

কোরবানির পশুর বর্জ্য সময়মতো অপসারণে অবহেলার অভিযোগে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি অস্থায়ী পশুর হাট পরিদর্শনকালে এই তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, নগরীকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যেকোনো ধরনের দায়িত্বে অবহেলা বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরে আবদুস সালাম বলেন, “ঈদের দিন দুপুর থেকেই আমাদের বর্জ্য সংগ্রহ ও অপসারণের মূল কার্যক্রম শুরু হয়, যা রাত ১টা পর্যন্ত একটানা চলেছে। তবে পর্যাপ্তসংখ্যক ট্রাক না থাকায় কিছু এলাকায় বর্জ্য সাময়িকভাবে মূল সড়কে…

Read More

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কামারখালী এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই—ইত্যাদি স্লোগান দেন। তবে প্রাথমিকভাবে মিছিলকারীদের…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২টি শিশু। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪৮৫ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৬৮ হাজার ৫৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশু।…

Read More

ব্রাজিল শিবিরে নেইমারকে ঘিরে নতুন করে যে স্বপ্ন জেগেছিল, তা আবারও বড় ধাক্কা খেল ইনজুরির কারণে। জাতীয় দলে ফেরার পর প্রথম অনুশীলনেই ছিটকে গেলেন তারকা এই ফরোয়ার্ড। ডান পায়ের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় শুধু আসন্ন দুটি প্রীতি ম্যাচই নয়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে নেইমারকে ছাড়াই। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসক রদ্রিগো লাসমার বৃহস্পতিবার (২৮ মে) নিশ্চিত করেছেন, এমআরআই স্ক্যানে নেইমারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। এতে তাকে আরো দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। লাসমার জানান, বুধবার গ্রানজা কোমারিতে দলের সঙ্গে যোগ…

Read More

কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত এবং ৭৯ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে কেনিয়া রেডক্রস এবং পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ছাত্রীরা হোস্টেলে ঘুমাচ্ছিল। ছাত্রাবাসের যে ব্লকে আগুন লেগেছে সেখানে ২২০ জন ছাত্রী থাকত। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। কেনিয়ার আবাসিক স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এমন বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ছাত্রাবাসগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী রাখা এবং নিরাপত্তা নির্দেশিকা সঠিকভাবে…

Read More

ব্যাংক জালিয়াতি ও প্রায় ৮০০ কোটি ইউরো বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি বিলাসবহুল সম্পত্তি জব্দ করা হয়েছে। চলমান একটি আন্তর্জাতিক ফৌজদারি তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির নিকোসিয়া জেলা আদালত এই ক্রোকের আদেশ জারি করে। বৃহস্পতিবার (২৮ মে) সাইপ্রাসের প্রভাবশালী গণমাধ্যম ‘সাইপ্রাস মেইল’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যকার পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার আওতায় ঢাকা থেকে পাঠানো অনুরোধের পর গত ১৯ মে সাইপ্রাসের অর্থপাচারবিরোধী ইউনিট (মোকাস)-এর আবেদনের প্রেক্ষিতে এই সম্পত্তি জব্দের নির্দেশ আসে। ক্রোক হওয়া…

Read More