Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির
- ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
- জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী
- জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী
- তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী
- দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা
- সিএমপিতে ডিসি পদে রদবদল
- খুব শিগগিরই সবথেকে ঘৃণ্য দল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন
Author: স্টাফ রিপোর্টার
আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতায় দেখা গেছে, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয় বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার সকালে পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত ‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার উদ্দেশ্য ছিল ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই সমাধান অনুসন্ধান। আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল- সব মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ চ্যালেঞ্জ…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ১২ মার্চ থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এরআগে, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে অধিবেশনের সময়কাল ও এজেন্ডা নির্ধারণ করা হবে। প্রথম বৈঠকে সরকারি দলের (ট্রেজারি…
তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। দলের জয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। তিনি টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। ৪২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম। এছাড়া ৩৩ বলে ২৭ রান করে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার মিরপুর…
১৯ জানুয়ারি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমির সুরক্ষার উদ্দেশ্য শিরোনামে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ নাম্বার ১২,২০২৬। অধ্যাদেশে যা বলা হয়েছে তা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সমালোচকরা বলছেন ভূমি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে অধ্যাদেশ জারি করা ঠিক হয়নি। কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটি গ্রুপ ছিল যারা জনস্বার্থের চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে ফায়দা লুটেছেন। যারা এসব জনস্বার্থ বিরোধী কাজ করেছেন তাদের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, আসিফ নজরুল ও রেজওয়ানা চৌধুরী নাম ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই বলছেন তারা ছিলেন…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন পেলেন। সেক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীরের নামে…
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও ভয়াবহ আক্রমণ ছিল, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিপ্লবী গার্ড বাহিনী জানায়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব ও হাইফা রয়েছে। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাও লক্ষ্যবস্তু করা হয়—এটি বিতর্কিত জেরুজালেম শহরের সেই এলাকা যা বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা…
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড এদেশে নারীদের জন্য একটি শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে কাজ করবে। এই কার্ড নারীদের সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে সহায়ক হবে। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড এমন একটি পরিচয়পত্র, যার মাধ্যমে নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনাদের একটি শক্তি তৈরি হবে এবং পুরুষরাও আপনাদের গুরুত্ব দিতে শুরু করবে।’ তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করায়…
কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মহাখালীর কড়াইলে বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরান যুদ্ধের জেরে অঙ্গীকার বাস্তবায়নে কোনো ক্ষেত্রে কেবল কিছুটা সময় প্রয়োজন হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করব না। তবে, বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্রবিশেষে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে হয়তো সময় বেশি লাগতে পারে। তাই সবাইকে ধৈর্যের সঙ্গে…
ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে বানতারগেবাং নামে দেশের বৃহত্তম আবর্জনা স্তূপ বা বর্জ্যভূমিধসের ঘটনায় মাটির নিচ থেকে ৭ জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জাকার্তার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকারীরা গত রোববার তিনটি এবং গতকাল সোমবার আরও চারটি মৃতদেহ উদ্ধার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত রোববার বিকেলে বানতারগেবাংয়ে রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত একটি বর্জ্যস্থল—ভূমিধসের ঘটনায় আটকা পড়া ট্রাক ও খাদ্যদোকানগুলো চাপা পড়ে যায়। এতে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তিনি বলেন, উদ্ধারকর্মীরা হতাহতদের খুঁজে বের…
পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে নিজের ব্যাটিং পজিশন ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজন অনুযায়ী ক্যারিয়ারে বিভিন্ন ব্যাটিং পজিশনে খেললেও এবার তিনি জানিয়েছেন, সাত নম্বরে ব্যাট করলে দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন বলে মনে করেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক অফ ফর্ম নিয়েও খুব একটা চিন্তিত নন এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, আমার কাছে মনে হয় এতে দলের অনেক উপকার হবে। কারণ আমি টপ অর্ডারেও অনেক সময় ব্যাটিং করেছি। অনেক সময় ভালো স্কোরও পেয়েছি, কিন্তু অনেক ম্যাচে দল জিততে পারেনি।’ নিজের সাম্প্রতিক ফর্ম প্রসঙ্গে তিনি…
