Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির
- ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
- জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী
- জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী
- তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী
- দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা
- সিএমপিতে ডিসি পদে রদবদল
- খুব শিগগিরই সবথেকে ঘৃণ্য দল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন
Author: স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই।’ তিনি আরো বলেন, ‘গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং সংসদকে মানুষের…
নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যায় কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্য তার লাশ বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হয়। এসময় তার সাথে থাকা আর…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ আজ দুটি ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। যারা সংসদে ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা সংসদ অধিবেশন শুরুর আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবির অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সংসদ সদস্য যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন। এনসিপির তিন দফা অবস্থান কর্মসূচির দাবিগুলো হলো—সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদকে তিনি সকল যুক্তি, তর্ক এবং জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে তিনি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না ও হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে আবারও জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, যার অশেষ রহমতে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন যাত্রা শুরু করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে বেলা ১১টায় সংসদের কার্যক্রম শুরু হবে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম সংসদ অধিবেশন। সংসদের বিধি অনুযায়ী প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এরপর তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। অধিবেশনকে ঘিরে বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে।’ তিনি আরও জানান, আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার…
ইরানের মাইন স্থাপনকারী নৌযানের বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সতর্ক করে বলেছেন, তেহরান যদি হরমুজ প্রণালীকে লক্ষ্যবস্তু করে, তবে ইরানকে নজিরবিহীন সামরিক পরিণতি ভোগ করতে হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এর আগে ইরান হুমকি দিয়ে বলেছিল, উপসাগরীয় অঞ্চলের কোনো দেশের তেল যেন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যেতে না পারে। এর ফলে হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা আরও বেড়ে ওঠে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত কয়েক ঘণ্টার মধ্যে আমরা…
ইংল্যান্ডের ডিফেন্সে দীর্ঘদিন ভরসার প্রতীক ছিলেন তিনি। গতি, দৃঢ়তা ও অভিজ্ঞতায় বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দলের আস্থার জায়গা হয়ে ওঠা সেই ফুটবলার এবার আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানালেন। আসন্ন বিশ্বকাপের মাত্র তিন মাস আগে এমন সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বকে খানিকটা অবাকই করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার। ৩৫ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। বিদায়ী বার্তায় ওয়াকার বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছি, তাতে আমি ভীষণ গর্বিত।” ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সিতে ৯৬টি ম্যাচ খেলেছেন ওয়াকার। জাতীয় দলের হয়ে তিনি পাঁচটি বড় টুর্নামেন্টে…
ভারতীয় শোবিজ অঙ্গনের অনেক তারকাই জনপ্রিয়তার জোরে রাজনীতির অঙ্গনে পা রাখছেন। কেউ সংসদ সদস্য, কেউ বা দলীয় রাজনীতিতে সক্রিয় মুখ। তবে দীর্ঘদিন ধরে টলিউডে সফল ক্যারিয়ার গড়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখনো সেই পথ থেকে নিজেকে দূরে রেখেছেন। কেন রাজনীতিতে আসেননি—সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই খোলামেলা উত্তর দিয়েছেন তিনি। বর্তমান সময়ে শোবিজ জগতের তারকাদের রাজনৈতিক ময়দানে নাম লেখানো নতুন কোনো ঘটনা নয়। ওপার বাংলার জনপ্রিয় তারকা দেব থেকে শুরু করে কোয়েল মল্লিক—একাধিক পরিচিত মুখ এখন সক্রিয় রাজনীতির মাঠে। তবে ইন্ডাস্ট্রির হাই-প্রোফাইল তারকা হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় এই আঙিনা থেকে দূরে রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের অনেক শিল্পী যখন সিনেমা এবং রাজনীতির ময়দান…
আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের ও শেরপুর-৩ নির্বাচনী এলাকার উপ-নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও বলেছেন, আশঙ্কা না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কমিশন সজাগ ও সচেতন রয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ আরও উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, আনসার,…
