Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির
- ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
- জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী
- জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী
- তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী
- দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা
- সিএমপিতে ডিসি পদে রদবদল
- খুব শিগগিরই সবথেকে ঘৃণ্য দল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন
Author: স্টাফ রিপোর্টার
২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও রহস্যঘেরা ঘটনার কথা এখনও অনেকের মনে দাগ কেটে আছে। একই পরিবারের ৯ সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার সেই ‘আদম পরিবার’ ট্র্যাজেডি নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। বহু বছর পর সেই আলোচিত ঘটনাকে ঘিরেই নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’ আবারও ফিরছে নতুন রহস্য নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের পোস্টে বাঁধন লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’ প্রথম…
পবিত্র রমজান মাস ঘিরে দেশজুড়ে আবারও জমে উঠেছে উৎসবের বাজার। ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক, জুতা ও দৈনন্দিন গৃহস্থালি পণ্যের পাশাপাশি এবারও গৃহস্থালি ইলেকট্রনিক্স বিশেষ করে রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনায় বেড়েছে ক্রেতাদের আগ্রহ। বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, রমজান শুরুর পর থেকেই পরিবারে খাদ্য সংরক্ষণ, ইফতার ও সেহরির প্রস্তুতি, অতিথি আপ্যায়ন এবং ঈদ-পরবর্তী ব্যবহার সব মিলিয়ে নতুন ফ্রিজ কেনার প্রবণতা বাড়ে। এই মৌসুমী চাহিদার কেন্দ্রেই রয়েছে দেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম পরিচিত এবং নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ফেনী, নরসিংদী, বগুড়া ও অন্যান্য…
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। এতে করে বাড়ছে যাত্রী ভোগান্তিও। বাংলাদেশের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) সর্বশেষ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ১১ দিনে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭টিতে। বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। এর ফলে সংশ্লিষ্ট রুটে ঢাকার বিমানবন্দর থেকেও ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১…
রাজধানীতে আজও জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। সরবরাহ সংকটের কারণে মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি। তেল নিতে এসে অনেক মোটরসাইকেল ও গাড়িচালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। তবে যেসব পাম্প চালু রয়েছে, সেগুলো সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে তেল সরবরাহ করছে। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায়, জ্বালানি নিতে যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অনেকেই জানিয়েছেন, দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষার পর তারা কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন। ভোগান্তিতে পড়া চালকরা বলছেন, এই সংকট দ্রুত নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুদ করায় পরিস্থিতি আরও জটিল…
দেশের নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সরকার প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক ভাতা প্রদান করবে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে উপকারভোগীদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। এর ফলে সুবিধাভোগীরা কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে তাদের ভাতার টাকা সংগ্রহ করতে পারবেন। সরকারের…
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সোমবার (৯ মার্চ) চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে। গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক তেলবাজারে ছিল ব্যাপক অস্থিরতা। এর আগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেল-এর দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। রাশিয়ার ইউক্রেন আক্রমণ-এর পর এই প্রথম এত উচ্চ পর্যায়ে পৌঁছায় তেলের দাম। তেলের দামের এই উল্লম্ফনের প্রভাব পড়ে বিশ্ব শেয়ারবাজারেও। এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের বিক্রি শুরু হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট-ও দিনের শুরুতে চাপের মুখে পড়ে। পরে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। তেহরান নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এমন সময় এ মন্তব্য এসছে। তেহরান থেকে এএফপি জানায়, যুদ্ধের নবম দিনে ইরানের ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভার তিন সদস্য জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে, তবে কয়েক ঘণ্টা পরও তার নাম ঘোষণা করা হয়নি। পরিষদের সদস্য হোসেইন রেদাভি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রকাশ্যে ও সরাসরি বৈঠক করা উপযুক্ত মনে করা হয়নি, তবে ভোট সংগ্রহ সম্পন্ন হয়েছে। অনেকেই ধারণা করছেন, খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হতে পারেন।…
ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে সূর্যকুমার যাদবের দল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার ট্রফি জয়ের নজিরও গড়ে তারা। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও যোগ হয়েছে তাদের অর্জনের তালিকায়। ভারতের এবারের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন জাসপ্রিত বুমরাহ। টুর্নামেন্টজুড়ে বেশিরভাগ মাঠই ছিল ব্যাটিং সহায়ক, ফলে ব্যাটারদের রানবন্যা দেখা গেছে প্রায় প্রতিটি ম্যাচেই। তবে সেই রান উৎসবের মাঝেও ব্যতিক্রম ছিলেন বুমরাহ। তার নিয়ন্ত্রিত ও…
অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা রিহানা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত তার বিলাসবহুল বাসভবন লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে এক দুষ্কৃতকারী নারী। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। রোববার (৮ মার্চ) দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে এক অজ্ঞাতনামা নারী রিহানার বাড়ির সামনে এসে দাঁড়ান। গাড়ি থেকে নেমেই তিনি বাড়ির দেয়াল ও মূল ফটক লক্ষ্য করে পরপর সাত রাউন্ড গুলি ছুড়ে…
পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। কর্মসূচির প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র সূচক মান এর ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনরুপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের অবকাশ নেই। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের…
