Author: স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের হামলায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পাঁচটি রি-ফুয়েলিং যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচটি উড়োজাহাজই সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসের এবং এগুলো সবই আকাশে জ্বালানি সরবরাহকারী রি-ফুয়েলিং বিমান। তাদের দাবি, গত কয়েক দিনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এসব বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। মেরামত করা হলে সেগুলো আবারও ব্যবহার করা সম্ভব হবে। এছাড়া এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় আহত হয়েছেন এবং সম্ভবত তার চেহারাও বিকৃত হয়ে গেছে। তার মতে, সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরানের নেতৃত্ব অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। শুক্রবার (১৩ মার্চ) হোয়াইট হাউস-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, ইরানের নেতৃত্বের অবস্থা এখন মোটেও ভালো নয়। তার ভাষায়, তারা দিশেহারা হয়ে ইঁদুরের মতো আত্মগোপন করে আছে। তিনি আরও বলেন, “আমরা জানি যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হয়েছেন এবং সম্ভবত তার চেহারা বিকৃত হয়ে গেছে।” এদিকে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান…

Read More

জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা চেয়ারে বসে থাকার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শুক্রবার (১৩ মার্চ) সকালে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধীদলের সদস্যরা বসে যান। পাশাপাশি বিরোধীদলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে…

Read More

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে শুক্রবার (১৩ মার্চ) অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড বিকেল ৪টার কিছু আগে তার অপারেশন সম্পন্ন করে। অপারেশনের আগে পরিবারের সম্মতিও নেওয়া হয়। এর আগে বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে অচেতন হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Read More

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর। বগুড়ার প্রাণকেন্দ্র জলেশ্বরীতলা এবং খুলনার সোনাডাঙ্গায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি স্টোর দুটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে স্টোর দুটিতে পাঁচ দিনব্যাপী গ্র‍্যান্ড ওপেনিং আয়োজনের করে প্রতিষ্ঠানটি। সদ্য চালু হওয়া ইল্লিয়ীনের বগুড়া মাল্টি-ব্র্যান্ড স্টোরটি শহরের শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিক্যাস প্লাজায় অবস্থিত। স্টোরটি উদ্বোধন উপলক্ষে ০৮ থেকে ১২ মার্চ পর্যন্ত গ্র‍্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়। স্টোরটি কেবল শপিংয়ের স্থান নয়; আধুনিক স্থাপত্য ও নান্দনিক ডিজাইনের সমন্বয়ে এক অনন্য রিটেইল অভিজ্ঞতা উপস্থাপন করছে। অন্যদিকে খুলনায় চালু হওয়া ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড…

Read More

দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, শুক্রবার (১৩ মার্চ) বিস্ফোরণের পর বেশ কিছু ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায়। বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক বলেছেন, তিনি একটি বিশাল জোড়া বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে ‘সামান্য ঘটনা” ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী, শেখ জায়েদ রোড-এর দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়। ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলেছে দুবাই পুলিশ। ভবনটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন…

Read More

গুম, খুনসহ জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের মামলাগুলোর পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তাদের পক্ষের আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। একইসঙ্গে তিনি এসব কর্মকর্তার বিচার সেনা আইনের আওতায় করার আহ্বান জানান। বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান। হামিদুল মিসবাহ বলেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বর্তমানে ট্রাইব্যুনালে তিনটি মামলা চলমান রয়েছে। এসব মামলায় চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন। তিনি দাবি করেন, চলমান তিনটি মামলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রের মধ্যে পড়ে না। তার ভাষ্য, যেহেতু অভিযুক্তরা কর্মরত সেনা কর্মকর্তা ছিলেন, তাই আইন অনুযায়ী এসব অভিযোগ মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে কি না…

Read More

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয় এবং যাত্রীরা অনলাইনে টিকিট কিনেছেন। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। সড়কমন্ত্রী বলেন, তেলের দাম বাড়ানো হবে না। জ্বালানিমন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। তিনি আরও বলেন,…

Read More

ক্যাবল টিভি শিল্পের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা লেডিস ক্লাবে ‘কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)’ আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়াই আমাদের কাজ। ব্যবসায়িক স্বার্থের মধ্যে একটি যথাযথ সমন্বয়ের মাধ্যমে এই শিল্পের বিদ্যমান সমস্যা নিরসন করা হবে। তথ্যমন্ত্রী বলেন, ‘আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ক্যাবল শিল্প ও টেলিভিশন খাতকে বাদ দিয়ে চলার কোনো অবকাশ নেই। সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে বিনিয়োগ ও উদ্যোগ, তা অত্যন্ত…

Read More

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তী পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় সারজিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালবার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ এমপি। সারজিস বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ করিয়েছেন সরকারের…

Read More