Author: স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (যুগ্মসচিব) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটররা হলেন, মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন। প্রজ্ঞাপন অনুযায়ী, তারা উভয়ই ডেপুটি অ্যাটর্নি জেনারেল-এর সমান পদমর্যাদা, রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মার্জিনা রায়হান নাটোর জেলার স্থায়ী বাসিন্দা এবং তিনি ২০০০ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অন্যদিকে, মোহাম্মদ জহিরুল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা এবং তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর…

Read More

১২.৫ কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার আবেদন করা হয়েছে। বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে- এমন কারণ দেখিয়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করা হয়েছে। রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে আবেদন করা হয়েছে। এর আগেও, বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা প্রস্তাব করেছিল। তখনো ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন…

Read More

২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ মিডিয়া সেন্টারে (ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীকে অচিরেই দেশে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। আইজিপি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই।…

Read More

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। এ কর্মকর্তা প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Read More

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় এ কমিটির সদস্য মোট ৬ জন। গতকাল (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে। কমিটির আহ্বায়ক হবেন মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর একটি বড় ধরনের বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোর ছয়টার দিকে ভোরের আলো ফুটতেই সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে ড্রোন উড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট শনাক্ত করা হয়। এরপর ধাপে ধাপে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াড এবং ভারী অস্ত্রে সজ্জিত একাধিক গাড়ি নিয়ে যৌথ বাহিনী জঙ্গল সলিমপুরের ভেতরে প্রবেশ করে। অভিযানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই এই…

Read More

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে তিনজন ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি…

Read More

ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ ৯ মার্চ সোমবার থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ মার্চ) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় লাইট-ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Read More

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবার জানায়, কিছুদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় নেওয়া হলেও রোববার রাতে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে শিবপুর উপজেলা-এর ধানুয়া গ্রামে, সেখানেই দাফন সম্পন্ন হবে। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ-এ গুরুত্বপূর্ণ অবদান রাখেন।…

Read More

দেশের ৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক…

Read More