Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি আহসান উল্যাহ’র কাব্যগ্রন্থ “শেষের পাতা”
- দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের
- সেমিফাইনালে বৃষ্টি হলে ফাইনাল খেলবে যারা
- ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
- আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা
- এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি
- সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না : বিজয়
Author: স্টাফ রিপোর্টার
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং জানায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। দেশের এই জাতীয় নেত্রীকে সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয় এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নির্বাহী ক্ষমতাও…
সংগীতাঙ্গনে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনে আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে শেষ হয়েছে তার দ্বিতীয় দাম্পত্য জীবন। তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হয়ে যাওয়ার কারণ।’ তিনি আরও জানান, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। পাশাপাশি এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। ফেসবুক…
স্বামী শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লাশ দাফন করা হবে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিংয়ে জানান, দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ পুরো এলাকা জুড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। জানাজার পুরো বিষয়টি সঞ্চালন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম…
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক শোকবার্তায় বাফুফে জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক জীবন ও ভূমিকা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। শোকবার্তায় আরও বলা হয়, নেতৃত্ব ও সংগ্রামের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাফুফে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতেও। আপসহীন এই নেত্রীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ব্র্যান্ড তারকা হামিন আহমেদ লেখেন, “একটি যুগের অবসান।” তিনি আরও লেখেন, “সম্মানিত বেগম খালেদা জিয়া ছিলেন তাঁর সময়ের এক অনন্য প্রতীক—সততা, দেশপ্রেম ও অটল মানসিকতার এক বিরল উদাহরণ। ষড়যন্ত্রে ভরা এক সময়ে, চারপাশে যখন কুৎসিত চরিত্রদের আধিপত্য, তখনও তিনি ছিলেন দৃঢ়, অবিচল ও দুর্নিবার। অন্তরের গভীর থেকে তাঁর প্রতি ভালোবাসা…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন। এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানায়। এছাড়া, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এ বছর ‘এ’ ইউনিটে মোট ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেন। বিপরীতে এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৪২৬টি। সে হিসেবে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ১৪১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি…
এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা লেখেন। তারেক রহমান লেখেন, আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তিনি আরও লেখেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন…
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অধ্যায়ের অবসানে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন স্ট্যাটাসে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করেন। শাওন তার লেখায় উল্লেখ করেন, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্ম হিসেবে তারা খালেদা জিয়াকে নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে মনে রাখতে চান ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তার শাসনামলের সফল নেতৃত্বের জন্য। ওই সময়কালকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে অভিহিত করেন। স্ট্যাটাসে মেহের আফরোজ…
