Author: স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বার্তা কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য দেশের সব গণমাধ্যম ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়, গত ৫ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও কিংবা ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এমতাবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে…

Read More

জনপ্রশাসনে একযোগে পদোন্নতি পেয়েছেন ১৭৯ উপসচিব। তাদের যুগ্ম সচিব পদে উন্নীত করেছে সরকার। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বরখাস্ত হওয়া ছাদেকুর রহমানও। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে ১৭৯ জনের তালিকায় ৬৭ নম্বরে রয়েছে ছাদেকুর রহমানের নাম। তার আইডি নং ১৫৮৬৫। ছাদেকুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। গত ২৮ মে ঈদুল আজহার দিন নানা স্থানে কোরবানি দেন মানুষ। কোরবানির বর্জ্য ঠিকমতো অপসারণ করা হয়েছে কি না তা দেখতে পরদিন নিজেই গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন এলাকায় সিটি করপোরেশন কর্মীদের পশুর বর্জ্য…

Read More

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’ শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের…

Read More

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই…

Read More

আগামী আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে কৌশলী সমন্বয় এবং মাত্র দুই দিনের ঐচ্ছিক ছুটি নিলেই দুই সপ্তাহে মোট আট দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, মাসটিতে দুটি পৃথক সপ্তাহে সাধারণ ছুটি রয়েছে। প্রথম দফায়, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা। কোনো চাকরিজীবী যদি বৃহস্পতিবার ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা…

Read More

বলিউড তারকা আমির খান বিয়ে করেছেন মাত্র পাঁচদিন হয়েছে। গত ৫ জুলাই ঘরোয়াভাবে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। আর তৃতীয় বিয়ের পরই যেন খুশির জোয়ার এল তার জীবনে। সুদূর বিদেশ থেকে বড় সুখবর দিলেন সদ্য বিবাহিত এ তারকা। কী ভাবছেন―তারকাদম্পতির জীবনে নতুন সদস্যের আগমন ঘটতে যাচ্ছে? না, আমির খানের ক্যারিয়ারে নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। কবির খান ফিল্ম ও অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে একত্র হচ্ছে তার প্রযোজনা সংস্থা। বলিউডের নতুন সিনেমা ‘সিল্কইয়ারা ৪১’ আসছে। বিদেশ থেকে সেই সুখবরই দিয়েছেন প্রযোজক-অভিনেতা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। এটি পরিচালনা করবেন জাতীয়…

Read More

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন সময়ে তাদের আচরণে প্রেমের ইঙ্গিত পেয়েছেন ভক্তরা। সম্প্রতি বোন অংশুলা কাপুরর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি শাড়িতে অনুষ্ঠানে নজর কাড়েন তিনি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় আসে তার হাতে আঁকা মেহেদি। অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জাহ্নবী। সেখানেই ভক্তদের নজরে পড়ে তার মেহেদির বিশেষ নকশা। ছবিগুলো ভালোভাবে দেখলে দেখা যায়, মেহেদির নকশার মধ্যে লেখা রয়েছে শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। আর এই বিষয়টিই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জাহ্নবী ও…

Read More

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বোর্ড থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আবহাওয়ার মারাত্বক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বোর্ড।

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মাহদী আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। এসময় মানবিক মূল্যবোধেরভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।

Read More