Author: স্টাফ রিপোর্টার

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এছাড়া তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা ছাত্রদল মনে করে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে…

Read More

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির আমিরে দেওয়ান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও নিয়তির প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে আমিরে দেওয়ান। এতে আরও জানানো হয়, সাবেক ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার সকালে ইন্তেকাল করেছেন। আমিরে দেওয়ান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর প্রতি রহমত প্রার্থনা করেছে।

Read More

ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার নিচু সড়কে পানি জমেছে। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। রোববার বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। বার্তায় জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জানানো হয়, এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। বার্তায় আরও জানানো হয়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। সকল…

Read More

কানাডার টরন্টোতে বার্ষিক ল্যাটিন উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিটিভি নিউজের তথ্যমতে, টরন্টোর মিডটাউনে বার্ষিক ল্যাটিন উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালীন এই গুলির ঘটনা ঘটে। তদন্ত ও পরিস্থিতি মোকাবিলার কাজ চলমান থাকায় কর্তৃপক্ষ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের সমস্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স-এ একটি পোস্টে বলেছেন, তিনি এই গুলির ঘটনায় ‘ভীষণ মর্মাহত’ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশের প্রচেষ্টায় তার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি…

Read More

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ‘একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা আগেই বলেছিলাম—প্রতিশ্রুতি রক্ষা করুন, নইলে এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।’ গালিবাফের পোস্টের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবি যুক্ত ছিল। ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এই অংশটি বিশেষভাবে হাইলাইট করা হয়। এদিকে ইরানে তৃতীয় দফার হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে…

Read More

হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, একটি জাহাজ অনুমোদিত নৌপথ থেকে সরে যাওয়া এবং নির্দেশনা অমান্য করায় সেটির ওপর হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, সংশ্লিষ্ট জাহাজটি তার ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে নির্ধারিত রুট ছেড়ে অন্য পথে চলার চেষ্টা করেছিল। একাধিকবার সতর্ক করার পর নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাহাজটিকে থামানো হয় বলে দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর নৌ চলাচল বন্ধ থাকবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, আইআরজিসি সাইপ্রাসের পতাকাবাহী…

Read More

অতিরিক্ত সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনা দ্বিতীয় গোলের দেখা পেল। হুলিয়ান আলভারেজের দর্শনীয় গোলে ২-১ এ এগিয়ে গেল তারা। ১১২ মিনিটে বক্সের বাইরে বেশ দূর থেকে তার বাঁকানো শট দূরের পোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। ইনজুরি টাইমের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজ তৃতীয়বার জাল কাঁপান। এর আগে আর্জেন্টিনা দশম মিনিটে এগিয়ে যায়। নবম মিনিটে কর্নার পায় তারা। একেবারে মাপা শট নেন মেসি। বেশ লম্বা সুইস ডিফেন্ডারকে এড়িয়ে গোল পেতে হলে অনেকদূর লাফিয়ে উঠতে হতো অ্যালিস্টারকে। তবে তার সামনে থাকা ম্যানুয়েল আকানজির লাফিয়ে বল না পাওয়ার সুযোগটা কাজে আসে আর্জেন্টিনার। দ্বিতীয় বার ঘেষে প্রবেশ করা বলে গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে…

Read More

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১২ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ দাবি করেছে করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। রোববার (১২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানি এরোস্পেস ফোর্স-এর হামলায় ঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে বিধ্বংসী জবাবের প্রথম ধাপ ছিল এটি। এর মাধ্যমে জর্ডানে মার্কিন ঘাঁটির সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। জানা গেছে, ইরানি বাহিনী হরমুজ প্রণালির দক্ষিণে অবৈধ নৌপথ দিয়ে কয়েকটি জাহাজ চলাচলে চেষ্টা করলে তা প্রতিহত করে আইআরজিসি। একই সঙ্গে সাইপ্রাসের পতাকাবাহী…

Read More

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন। তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ…

Read More

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ বক্স অফিসে একের পর এক বড় ধাক্কা খাচ্ছে। আলিয়া ভাট এবং শর্বারী ওয়াঘ অভিনীত এই ছবিটির ভাগ্য যেন প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। মুক্তির প্রথম উইকএন্ডে বেশ ভালো সাড়া জাগালেও, প্রথম সপ্তাহের শেষে এসে ভারতের বক্স অফিসে রীতিমতো ধুঁকছে সিনেমাটি। বিশাল বাজেটের এই ছবি প্রথম সপ্তাহে ভারতের অভ্যন্তরীণ বাজারে ৫০ কোটি রুপির গণ্ডিও পার করতে পারেনি, যা এর নির্মাণ স্কেলের তুলনায় অত্যন্ত হতাশাজনক। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান এই স্পাই ছবিটি প্রথম উইকএন্ডে ভারতে ৩৪ কোটি রুপি আয় করে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল। তবে সোমবার আসতেই এর আয়ে বড়সড় ধস নামে।…

Read More