Author: স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মাহদী আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। এসময় মানবিক মূল্যবোধেরভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।

Read More

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর ৯টি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্টে পানি বিপৎসীমার যথাক্রমে ৯৫ ও ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা পয়েন্টে পানি রয়েছে ৪৭ ও ৩২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১৮ ও ১০ সেন্টিমিটার, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার পয়েন্টে ৩৫ ও ৮০ সেন্টিমিটার এবং খোয়াই নদীর বল্লা পয়েন্টে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে…

Read More

দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, আলমেরিয়া প্রদেশের লস গালিয়ারদোস এলাকায় এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, নিহতদের কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র দাবদাহের মধ্যে স্পেন, ফ্রান্স ও পর্তুগালে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া…

Read More

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় হাওর পর্যটনের অন্যতম আকর্ষণ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক এবং হাউসবোট পরিচালনাকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জেলা এবং ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্যাহত বর্ষণ চলছে। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে। বিপদসীমা অতিক্রম করছে কিছু নদী। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝূঁকিপূর্ণ। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে দেরি হচ্ছে। এতে জ্বালানি তেলের সরবরাহে সংকট অব্যাহত থাকলেও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অন্যান্য অর্থনৈতিক উদ্বেগের কারণে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ কমে গেছে। যুদ্ধের আগে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে যেত। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭২ ডলার বা ২ দশমিক ২ শতাংশ কমে ৭৬ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এর…

Read More

চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা সমান ৮টি। তবু গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এর পেছনে রয়েছে ফিফার নির্ধারিত টাইব্রেকিং নিয়ম। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা আটে উন্নীত করেন এমবাপে। একই সংখ্যক গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। তবে ফিফার নিয়ম অনুযায়ী, একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্টের সংখ্যা। সেই হিসাবেই এগিয়ে আছেন এমবাপে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি অ্যাসিস্ট করেছেন ফরাসি এই ফরোয়ার্ড। সর্বশেষ মরক্কোর বিপক্ষে উসমান দেম্বেলের গোলেও সহায়তা করেন তিনি।…

Read More

রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দোকান মালিক দেলোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল (৩৩) নামে আরও একজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে বংশালের মুকিমবাজারের শিয়াগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম বলেন, সকালের দিকে ওই দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে মারা যান দেলোয়ার। হামিদুল ইসলাম জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের…

Read More

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতির খবর প্রকাশের পরপরই গাজীপুর জেলা প্রশাসনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবপদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসককে। মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, “মেধা ও…

Read More

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন: ১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিল-এর সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন…

Read More

লন্ডনে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে, তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ব্রিটিশ কর্মকর্তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বারবার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করায় তেহরানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে ইরানি জাতির প্রতি ব্রিটিশ সরকারের অনুচিত আচরণের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত সপ্তাহে ২০২৪ সালে লন্ডনে নিজ বাড়ির বাইরে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় দোষী সাব্যস্ত দুই রোমানিয়ার নাগরিককে…

Read More