Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
Author: স্টাফ রিপোর্টার
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে আলবিসেলেস্তেরা। উরুগুয়ের ১১ ম্যাচের রেকর্ড ভেঙে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত ২টি বা তার বেশি গোল করার রেকর্ড এখন লিওনেল স্কালোনির শিষ্যদের দখলে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০২২ সালের ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার এই গোলবন্যা শুরু হয়েছিল। এরপর থেকে আলবিসেলেস্তেদের আক্রমণভাগকে আর থামানো যায়নি। কাতার বিশ্বকাপে পোল্যান্ড (২-০), অস্ট্রেলিয়া (২-১), নেদারল্যান্ডস (২-২), ক্রোয়েশিয়া (৩-০) এবং ফাইনালে ফ্রান্সের (৩-৩) বিপক্ষেও অক্ষুণ্ন থাকে এই ধারা। ২০২৬ বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। চলতি আসরের গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০,…
সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি শেষে…
দেশের ১৯ জেলা সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত…
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের তিন যমজ বোন। একসঙ্গে তিন বোনের এমন সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দে ভাসছেন। এই তিন বোন হলো তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান ও শাহিনা আক্তারের মেয়ে। পরিবার জানায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। পরীক্ষার ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিন মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা আইনজীবী…
টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় জনজীবনের দুর্ভোগ কাটেনি। গতকাল দিনভর ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার প্রভাব আজ (সোমবার) সকালেও রয়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে জমে থাকা পানি, গণপরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, ছাতা মাথায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে কাদা-পানি মাড়িয়ে গন্তব্যে রওনা হয়েছেন। গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় বাসগুলোতে ছিল উপচেপড়া ভিড়। এ সুযোগে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। গতকালের টানা বৃষ্টিতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুরের…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে চার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর এই নতুন সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি সরবরাহকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আজকের বাজার বিশ্লেষণে দেখা গেছে যে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি তিন দশমিক ১০ ডলার বা চার দশমিক শূন্য আট শতাংশ বৃদ্ধি পেয়ে ঊনআশি দশমিক ১১ ডলারে উঠেছে। একই সঙ্গে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি দুই দশমিক ৯৫ ডলার বা চার দশমিক…
অতীতের সব ভুলভ্রান্তি থেকে বেরিয়ে এসে আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ ত্রুটিমুক্ত, মানসম্মত, প্রাণবন্ত ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ‘চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের…
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনসংখ্যাগত রূপান্তর, জনমিতিক লভ্যাংশ এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংসদের আলোচনায় নিয়ে এসে কার্যকর আইন ও নীতি প্রণয়নের মাধ্যমে দেশের উন্নয়নকে আরো গতিশীল করা সম্ভব। রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় আয়োজিত ‘জনমিতিক লভ্যাংশ অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের…
অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। তিনি জানান, সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার…
বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণসামগ্রী বিতরণে ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বহু এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, সড়ক যোগাযোগ ও ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং দুর্গত এলাকায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি…
