Author: স্টাফ রিপোর্টার

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে জামিন দেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর। এই মামলায় আমির হামজার বিরুদ্ধে গত ২১ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন। গত ২৬ মার্চ কুষ্টিয়া…

Read More

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায়…

Read More

চাদের পূর্বাঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। রবিবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তর-মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ চাদ-এর উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া এবং পশ্চিমে নাইজার অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর এন’জামেনা। সরকারি সূত্র জানায়, একটি পানির কূপ নিয়ে বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত। শনিবার ওয়াদি ফিরা প্রদেশের গুয়েরেদা উপপ্রশাসনিক অঞ্চলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় রবিবার ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী, ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফকে পাঠানো হয়েছে। আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”…

Read More

বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্র্যান্ড ওয়ালটন| ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার| আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সবকিছুর সমš^য়ে ফ্রিজের এই নতুন লাইনআপ সাজিয়েছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন| দেশের বাজারে ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে| শনিবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীর…

Read More

মাত্র ১৫ বছর বয়স—যে বয়সে অনেকেই এখনো স্কুল ক্রিকেটেই সীমাবদ্ধ, সেই বয়সেই আইপিএলের মঞ্চ কাঁপিয়ে দিচ্ছেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তার আগ্রাসী রূপ যেন নতুন এক বিস্ময়ের জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে। প্রতিপক্ষ বোলারদের ওপর নির্দয় আক্রমণ চালিয়ে তিনি শুধু ম্যাচের গতিপথই বদলাচ্ছেন না, ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ডও। শনিবার রাজস্থান রয়্যালসের হয়ে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই কিশোর। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ১২টি ছক্কা ও ৫টি চারে নিজের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই ইনিংসের পথেই টি-টোয়েন্টি ফরম্যাটে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করার কীর্তিও গড়েন বৈভব। মাত্র ৪৭৩ বল…

Read More

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে। আজ রোববার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার তাঁর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাব -এর সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার একথা বলেন। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের এক অনন্য দৃষ্টান্ত। স্পিকার বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের ইতিবাচক দিক।

Read More

ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। নিজ দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। তিনি আরও বলেন, এটি কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়; বরং এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ সময় উভয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী গত মার্চে…

Read More

তারকা জীবনের ব্যস্ততার মাঝেও নিজস্ব স্টাইল আর ব্যক্তিত্বে ভক্তদের চমকে দিতে কখনোই ভুল করেন না মেহজাবীন চৌধুরী। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয়, যেখানে তিনি নিয়মিত শেয়ার করেন নিজের জীবনের নানা মুহূর্ত। সম্প্রতি আবারও অনুরাগীদের চমকে দিয়ে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, একটি সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার ড্রেসে নিজেকে সাজিয়েছেন তিনি। সাথে মানানসই গহনা ও মেকআপ তার লুককে করেছে আরও আকর্ষণীয়। নতুন এই সাজে মেহজাবীন যেন ভিন্ন এক আবহে ধরা দিয়েছেন, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলো প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভেসে আসে প্রশংসার ঢল। এক নেটিজেন লিখেছেন, ‘অপূর্ব সব…

Read More

বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন দলটির ছাত্রসংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর এ আপিল আবেদন জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চন্দ্রা চাকমা অভিযোগ করেন, মাধবী মারমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে যথাযথভাবে পদত্যাগ না করেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা আইনগতভাবে বৈধ নয়। তিনি বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তিনি আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে তিনি জেলা পরিষদ আইন এবং নির্বাচন…

Read More