Author: স্টাফ রিপোর্টার

ফেনী ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশ এর অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে ফেনী ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশ এর অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ট্যাক্স বারের সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবুল হাসেম রতন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক এম. আশ্রাফ হোসাইন সাদেক কোষাধ্যক্ষ আরিফুল হাসান রবিন সহ কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ। আরো উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি এড. ঋষিকেশ মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক সেলিম। বিজ্ঞ সদস্যদের সরব উপস্থিতে বারের অতিরিক্ত সাধারণ সভায় সমিতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Read More

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।’ সোমবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী জনসাধারণের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দল নির্বিশেষে সকলে মিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এইমাত্র ক’দিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণি-পেশা, সকল ধর্ম-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসে এই দেশটাকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের…

Read More

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে গণপরিবহনকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৩-এর সরকারি দলের সদস্য শওকত আরা আক্তারের জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ। জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গুরুত্ব…

Read More

দেশের বন্যাকবলিত ১১ জেলার মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। কোথাও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের কয়েকটি…

Read More

গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখে সার্চ দিতেই সামনে আসছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের তথ্য। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন। ‍ সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ বা অবস্থান নয়। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে বিপুল সংখ্যক পোস্ট, ভিডিও, মিম ও ক্যাপশনে ‘চোরের দল’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। ফলে গুগলের সার্চ অ্যালগরিদম ওই কী-ওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক তৈরি করে সংশ্লিষ্ট সার্চ ফলাফল দেখাচ্ছে। এ ঘটনার পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ। ১৯৮৬ সালের…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পদ্মা সেতু অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা অতিক্রম করে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। মাওয়া প্রান্তের পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোট ১১টি গাড়ি ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্লিপ নোটের মাধ্যমে গাড়িবহরের টোল পরিশোধ করা হয়। টোল প্লাজা অতিক্রমের সময় দায়িত্বে ছিলেন নারী টোল আদায়কারী বৃষ্টি। এ সময় টোল প্লাজার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।…

Read More

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন নামে এক ব্যক্তি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেপ্তার দেখানো শুনানি পিছিয়ে আগামী ১৫ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ তারিখ নির্ধারণ করেন। গত ৯ জুলাই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. আব্দুল আলীম। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন নির্ধারণ করেন। তবে শুনানির সময় এই মামলার মূলনথি না থাকায় আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। শুনানির…

Read More

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি মন্দিরে রামমূর্তি স্থাপন সংক্রান্ত বিতর্কে দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবার (১৩ জুলাই) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া একটি মামলায় রবিবার (১৩ জুলাই) গভীর রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। এর আগে এই ঘটনাকে কেন্দ্র করে এবং রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধা জেলা শহরসহ সারা দেশে আন্দোলনে নামে বেশ কিছু সংগঠন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান কালের কণ্ঠকে জানান, মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া একটি মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্ট দপ্তরের তদন্তে উঠে এসেছে,…

Read More

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে গত এক দিনে ঢাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং…

Read More

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ জুলাই) ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। রাজনৈতিক জীবনে তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নজরুল ইসলাম চৌধুরীর ভাগিনা আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, ‘মঙ্গলবার সকাল ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’ তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক,…

Read More