Author: স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুধু স্বীকারই নয় সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ফিজিক্সের প্রশ্ন ছয় এবং সাত এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। কোশ্চেন মডারেটর আগের। কোশ্চেন মডারেট করতে হলে দুই বছর আগে থেকে শুরু করতে হয়।’ তারপরও আমরা আমাদের দায় স্বীকার করছি। এই বিষয়ের যে দুটি প্রশ্নে ভুল পাওয়া গেছে তার পূর্ণ নম্বর দেওয়া হবে। বৈরী…

Read More

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিকাল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে চলে যান। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌনে ৫টার দিক সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে।’ এছাড়া শিক্ষার্থীদের আরও দুই দাবির মধ্যে রয়েছে— দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা এবং বৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করা। মঙ্গলবার…

Read More

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। প্রথম আদেশে জানানো হয়, ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। অপর এক আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ১৬ জুলাই অনুষ্ঠিতব্য আবশ্যিক ইংরেজি (বিষয় কোড:…

Read More

সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘তার দেশে ফেরাকে সরকার স্বাগত জানাবে, কারণ সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।’ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনা দেশে ফেরার কথা বললে সরকার কীভাবে দেখবে, এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা তাকে স্বাগত জানাবো— এর অর্থ হচ্ছে, তিনি দেশে এসে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন। সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলা চলবে। তিনি নিজের পক্ষে দেশি বা…

Read More

জুনে সারা দেশে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, এ মাসে রেলপথে ৫৩ দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। নৌ পথে ৫টি দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত ০৫ জন হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৫১৩ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ১ হাজার ৩৩৬ জন। সংগঠনটি জানিয়েছে, দেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তারা এই রিপোর্ট তৈরি করেছে। সংগঠনটির তথ্য মতে; এই সময়ে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত, ১৩২…

Read More

এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং বৃষ্টির মধ্যে পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়েসহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবির কথা তুলে ধরেন। একই সময়ে সায়েন্সল্যাব এলাকাতেও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।…

Read More

সদ্য পদোন্নতিপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করবেন। গত রোববার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাই, ২০২৬ তারিখের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত এসব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশে উল্লেখিত মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্তি দেওয়া হয়েছে। সংযুক্তিকৃত মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্থানীয়…

Read More

বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটি ১৭ সদস্যের হওয়ার কথা ছিল। এতে পাঁচজনের নাম দিতে বিরোধী দলকে অনুরোধ করা হলেও তারা কারো নাম দেয়নি। কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ…

Read More

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) থেকে কমানো দরে বিক্রি হচ্ছে দুটি মূল্যবান ধাতু। বাজুসের সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমানো হয়েছে। নতুন মূল্যতালিকা সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন…

Read More

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। সোমবার (১৪ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। তবে এখনও ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন। রদ্রিগেজ আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ…

Read More