Author: স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ বারের মতো পিছিয়ে আগামী ২০ আগস্ট ধার্য করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারী পুলিশ সুপার তদন্ত কর্মকর্তা আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। কিন্তু অভিযোগপত্রে সন্তুষ্ট হয়নি ইনকিলাব মঞ্চ। গত ১২ জানুয়ারি মামলাটি শুনানির জন্য ছিল। আবদুল্লাহ আল জাবের সেদিন অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় চান। আদালত…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। এক্ষেত্রে নিবন্ধনকৃত সব গণমাধ্যমকে অধিদপ্তর সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বুধবার তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য খবর পরিবেশন করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করে তথ্য অধিদপ্তর। তথ্য অধিদপ্তর বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির…

Read More

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। একপর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শত শত বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন আটকে পড়ে। এতে কর্মস্থলগামী মানুষ, পরীক্ষার্থী, রোগীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়কে যান…

Read More

বিশ্বকাপের সেমিফাইনালের মহারণের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। দূর দেশ থেকেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ এই কোচ বলেছেন, বাংলাদেশ সবসময়ই তাদের চমকে দেয়। একই সঙ্গে সেমিফাইনালে জয় এনে বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটানোর আশাও ব্যক্ত করেছেন তিনি। সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ। সত্যি বলতে এটা আশ্চর্যজনক। বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে এত ভালোবাসে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরেও অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে দেখাটা দারুণ অনুভূতি। বাংলাদেশকে অনেক ধন্যবাদ। আশা করি আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে…

Read More

রাজধানীর বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন–সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)। মঙ্গলবার দিবাগত রাতের দেড়টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে দগ্ধ…

Read More

নতুন অর্থবছরের শুরুতেই আয়কর রিটার্ন দ্রুত জমা দিতে করদাতাদের জন্য ৫ শতাংশ পর্যন্ত করছাড়ের প্রণোদনা ঘোষণা করেছে সরকার। কিন্তু সেই সুবিধা নিতে গিয়ে বিপাকে পড়েছেন করদাতারা। জুলাইয়ের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা এখনো চালু করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল সোমবার দুপুরে ই-রিটার্ন ওয়েবসাইটে দেখা যায়, এখনো শুধু ২০২৪-২৫ ও ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার অপশন রয়েছে। নতুন ২০২৬-২৭ করবর্ষের জন্য কোনো উইন্ডো চালু হয়নি। এনবিআর কর্মকর্তারা বলছেন, এবারের বাজেটে আয়কর কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এসব পরিবর্তন সফটওয়্যারে সংযুক্ত করে পরীক্ষা-নিরীক্ষা শেষে করদাতাদের জন্য সিস্টেম উন্মুক্ত করা হবে। এনবিআর সদস্য মো. রফিকুল…

Read More

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার। এছাড়াও, কম্পিউটার পণ্য কেনায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন ই-বাইকে ক্রয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে ই-বাইক, কম্পিউটার পণ্য ও আইটি এক্সেসরিজ কেনায় ক্রেতাদের এসব সুবিধা দিচ্ছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন। চলতি মাসের ৯ তারিখ থেকে আগামী ৩০ সেপ্টেম্বও…

Read More

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস, জেলা প্রশাসন এবং মাঠ প্রশাসনের মতামতের ভিত্তিতেই চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেবল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বিকল্প ব্যবস্থাপনায় সেখানে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহর জলাবদ্ধ হয়ে পড়ে।…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য ব্যবস্থাপনাকে ‘অক্সিজেন’-এর সাথে তুলনা করে বলেছেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি ‘এসিড টেস্ট’। দুর্যোগের এই সময়ে সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং প্রতিদিনের কাজের হিসাব দিতে তথ্য মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তাদের (ডিআইও) সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় দেশের সব জেলা তথ্য কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং তথ্য…

Read More

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, দেশের অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, পুনর্বাসন, সামাজিক সুরক্ষা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্য মো. মোকতার আলী (যশোর-৬)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, অতিদরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পুনর্বাসন ও সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, পল্লী সমাজসেবা (আরএসএস) কর্মসূচির মাধ্যমে ভূমিহীন ও দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশুস্বাস্থ্য, স্যানিটেশন, প্রাথমিক শিক্ষা, সাক্ষরতা, পরিবার পরিকল্পনা এবং বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক…

Read More