Author: স্টাফ রিপোর্টার

অ্যান্ডি বার্নহামের জন্য প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সোমবার ডাউনিং স্ট্রিট ত্যাগ করেছেন কেয়ার স্টারমার। লন্ডনের মধ্যাঞ্চলের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দেওয়া বিদায়ী ভাষণে স্টারমার বলেন, ‘দুই বছর আগের তুলনায় ব্রিটেন এখন অধিকতর শক্তিশালী ও আরও ন্যায়সংগত হয়েছে বলে আমি বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকতার সঙ্গে বিদায় নিচ্ছি। আমি হাসিমুখে বিদায় নিচ্ছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তার সবকিছুর জন্য আমি গর্বিত।’ লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কেয়ার স্টারমার এরপর রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে বাকিংহাম প্রাসাদের উদ্দেশে রওনা হন।

Read More

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টজুড়ে যে মানুষটি পুরো দেশকে আশার আলো দেখিয়েছিলেন, সেই লিওনেল মেসির চোখ জুড়ে শুধুই নিঃশব্দ হাহাকার। তবে নীরবতা ভেঙে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর তার ক্যাপশনে মেসি লেখেন, ‘কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব… মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।’ ‘আর পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে যা এই দলের পরিশ্রম ও চেষ্টার…

Read More

বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালে হট ফেভারিট আর্জেন্টিনাকে বশীকরণ করে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়। ১০ জনের আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতে ইউরোপের পর এবার বিশ্ব জয় করল তারা। আর এই খেলার ফলাফলের পর যেমন কোটি ভক্তের স্বপ্ন ভেঙেছে, তেমনি যেন আটকে গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিয়েটাও! আর্জেন্টিনার হারের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন এই নায়িকা। ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পরীমণি। ফুটবল মাঠের সবুজ ঘাসের পটভূমিতে তৈরি সেই পোস্টে তিনি লেখেন, ‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা,…

Read More

টানা দুই দফা মূল্য কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। এতে বলা হয়, নতুন দাম মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২…

Read More

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই হজ প্যাকেজ ঘোষণা করেন। হজ প্যাকেজ-১: এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা- আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার…

Read More

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এডিবি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একইভাবে, এডিবি কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না এবং মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ারও অনুরোধ করে না। এডিবি জানায়, সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, প্রতারকরা এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্র এবং অন্যান্য প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে তারা…

Read More

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। এরইমধ্যে ক্ষুব্ধ সমর্থকরা দেশটির রাজধানী বুয়েন্স আইরেসে ভাঙচুর করেছেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সবমিলিয়ে ফাইনালে ব্যর্থতায় দেশটিতে ভয়াবহ দাঙ্গা ঘটনা ঘটেছে। আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে। এরপর সেখানে হঠাৎ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশের সদস্যদের লক্ষ্য…

Read More

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’-এর অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি। পরে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন। এরপর দ্বিতীয়…

Read More

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তির তথ্য মতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন ও গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তাদের কাছ থেকে মোট ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাফ ও নগদ ৪…

Read More

দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‍্যাপিড রেসপন্স টিম (র‍্যাফ) মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের সরাতে পুলিশ চেষ্টা চালালেও অনেকে সড়কে বসে অবস্থান নেন। দলটির দাবি, সংসদ ভবন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে। আন্দোলনকারীরা জানায়, প্রতিবাদস্থলের আশেপাশের এলাকায় সিগন্যাল জ্যামার ব্যবহার করা হয়েছে। যার ফলে বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ। এদিকে সংসদের বর্ষাকালীন…

Read More