Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু
- ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের
- ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর
- বীরগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ‘কৃষক কার্ড’ কর্মসূচিতে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
চকচকে আলো আর ক্যামেরার ঝলকানির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা সংগ্রামের গল্প। সেই গল্পগুলোরই একটি নাম বিদ্যা সিনহা মিম—যিনি চ্যালেঞ্জকে সঙ্গী করেই শোবিজে পার করেছেন দেড় দশকেরও বেশি সময়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি খুলে বলেছেন নিজের ক্যারিয়ারের উত্থান-পতন, টিকে থাকার লড়াই আর না হার মানা মানসিকতার গল্প। মিমের মতে, সাফল্যের শীর্ষে পৌঁছানো যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেখানে স্থির থাকা। তার ভাষায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’ গ্ল্যামার জগতে অনেকেই দ্রুত আলোচনায় আসেন, আবার সময়ের সঙ্গে হারিয়েও যান।…
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে–এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহান মে দিবস সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, একটি পক্ষ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে…
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হামরোগীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৭ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি…
দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। ফিলিং স্টেশনগুলো হলো : ১. করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা; ২. ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা-জেওসিএল; ৩. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-জেওসিএল; ৪. মেসার্স সততা এন্ড কোম্পানী, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-পিওপিএলসি; ৫. মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-পিওপিএলসি; ৬. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দীন আহম্মদ সরণি, তেজগাঁও, ঢাকা-পিওপিএলসি; ৭. মেসার্স এসপি ফিলিং স্টেশন…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। তারেক রহমান বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরো জনমুখী হতে হবে।…
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে ভ্রমণ ভিসা (ভিজিটর ভিসা) চালু থাকবে বলে জানানো হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রয়টার্সকে বলেন, ‘তারা (ইরান) একটি প্রস্তাব দিচ্ছে, এখন দেখতে হবে সেটি কী হয়।’ তবে প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনো অবগত নন বলেও জানান। যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে—এ প্রশ্নে ট্রাম্প সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আমি সেটা বলতে চাই না, তবে আমরা এখন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেই কথা বলছি।’ এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। হোয়াইট…
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান। ২২ ও ২৩ এপ্রিল রাজস্ব ভবন কাকরাইলে অ্যাসোসিয়েশনের দপ্তরে নিবন্ধিত সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীরা। এই নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম-সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। উল্লেখ্য, ২০১৮ সালের পর এবারই প্রথম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের হায়েনার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার অভিযোগ করেন, শিবিরকে গুপ্ত বলা হচ্ছে। অথচ ১৭ বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল। তিনি আরও বলেন, সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে যারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, তারাই গুপ্ত। বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতারা ১৭ বছর রাজনীতি করতে পারেনি, এখন তারা উদয় হয়েছে-তারাও গুপ্ত। শিবিরকে নিয়ে এই সমস্ত প্রচার মিথ্যা-গুজব। এমনকি সরকারকে হুঁশিয়ারি দিয়ে…
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন। একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…
