Author: স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর বাস ও লেগুনার সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪০) আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মৈকুলি এলাকায়; তিনি নিজাম উদ্দিনের ছেলে। লেগুনার যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর একটি দ্রুতগামী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত…

Read More

আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছে। নিউ ইয়র্ক টাইমস একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে লিখেছে, ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ঐতিহ্য, বিচার ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্বজুড়ে মিত্রদের সঙ্গে দেশটির সম্পর্কের যে ব্যাপক ও নজিরবিহীন ক্ষতি করেছেন, তার উল্লেখ করে এই মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ-এর বাজেট কমিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল বাতিল করেছেন, যার ফলে বহু ক্যান্সার রোগীর অকালমৃত্যু ঘটেছে। ইরানের চোরাবালিতে আটকা পড়েছেন ট্রাম্প: নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্র আরও লিখেছে, ট্রাম্প এখন এমন এক পরিস্থিতিতে…

Read More

দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক অ্যাভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ এবং জরুরি সহায়তা কার্যক্রম চালাতে একটি দল পাঠানো হয়েছে। দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস জানান, দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় পাহাড়ি পথ…

Read More

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া ৬ জনই পুরুষ। তাদের মধ্যে মক্কায় একজন ও মদিনায় পাঁচজন মারা গেছেন। সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫…

Read More

ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি। তরুণ দর্শকদের সাথে রিয়েলমির সংযোগ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এটি। গতি, সৃজনশীলতা ও ম্যাচ জেতানোর দক্ষতার জন্য পরিচিত রাফিনহা আধুনিক ফুটবলের অন্যতম গতিশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। বর্তমানে তিনি এফসি বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। আভাই ফুটবল ক্লাবে তার পেশাদার ফুটবলের যাত্রা শুরু হয়েছিল। মাঠের পারফরম্যান্সের বাইরেও, রাফিনহা কমিউনিটির উন্নয়ন ও তরুণদের জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগে সহায়তা করার জন্য পরিচিত। যা…

Read More

সফটওয়্যার ও আইটি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) খাতে করপোরেট কর অব্যাহতির মেয়াদ চার বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জাতীয় বাজেট উপলক্ষে দেওয়া বাজেট প্রস্তাবনায় এ দাবি জানায় সংগঠনটি। দাবির পক্ষে সংগঠনটি জানায়, বর্তমানে এই সুবিধার মেয়াদ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। বেসিস বলছে, নির্ধারিত সময়েই কর অব্যাহতি শেষ হয়ে গেলে খাতটির প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে সংগঠনটি উল্লেখ করেছে, আইটিইএস খাত এখনও বিকাশমান পর্যায়ে রয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতা আরও তীব্র হবে-…

Read More

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ (সোমবার) হজ অফিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৯০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আজ আরও ৭টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। তিনি আরও জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট সাড়ে ৭৮ হাজার জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি সংস্থা সক্রিয় রয়েছে। বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৬,১৩২ জন,…

Read More

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২৬ এপ্রিল) এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ, বিজিবিএ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন। সেখান থেকে হয়তো ৫০ লাখের মতো রিটার্ন পড়বে। যারা রিটার্ন দেন নাই, ই-টিআইএন ডাটাবেজ এবং ই-রিটার্ন ডাটাবেজ আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দেবে কারা রিটার্ন দেয়নি অর্থাৎ নন-ফাইলার। আমরা অটোমেটেড বেসিসে এই নন-ফাইলারদের…

Read More

আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। দেশে বিপুলসংখ্যক ই-টিআইএনধারী থাকা সত্ত্বেও অনেকেই আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না। এ অবস্থায় কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, যাদের ই-টিআইএন রয়েছে কিন্তু রিটার্ন জমা দেননি, তাদের কাছে ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। এরপরও রিটার্ন জমা না দিলে কর পরিদর্শক সরাসরি বাসায় গিয়ে ব্যবস্থা নেবেন। একাধিকবার সময় বাড়ানোর পর গত ৩১ মার্চ শেষ হয় চলতি অর্থবছরের রিটার্ন দেওয়ার সময়। বর্তমানে এক কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন দেশে। এর মধ্যে চলতি বছর আয়কর রিটার্ন দিয়েছেন প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা। এই হিসাবে ৮০ লাখের বেশি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মতো মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেয়া হবে। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের শুভ উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, ৫ আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে।’ তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে সরকার। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় একটি পক্ষ। তারা গণভোট নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছ।’ তারেক রহমান বলেন, ‘ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো।’ এ সময় খালের প্রাণ ফিরিয়ে আনতে স্থানীয়…

Read More