Author: স্টাফ রিপোর্টার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে দুই দিনের সফরের অংশ হিসেবে আইএলও মহাপরিচালক প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে শামা ওবায়েদ শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার রক্ষায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী…

Read More

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রবিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি। মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে…

Read More

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বিগত ও বর্তমান সরকারের খরচের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০২২ সালের…

Read More

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধারকারী ও জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। খবর আল-জাজিরার। খুজেস্তানের গভর্নর সাইয়েদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই তিনি উদ্ধার ও অভিযানকারী বাহিনীকে পূর্ণাঙ্গভাবে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে মূল্যায়নকারী দলগুলোকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) গভীরে আঘাত হানে। গভর্নর মওলাইজাদেহ বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, সম্ভাব্য যেকোনো জরুরি…

Read More

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭) মারা গেছেন। তার পরিবার, স্থানীয় প্রশাসন এবং ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, গত ১১ জুলাই পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার সময় ফাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ চিকিৎসার পর শনিবার (১৮ জুলাই) তার মৃত্যু হয়। ফাদি আল-নাসান ফিলিস্তিনের জাতীয় যুব দলের নিয়মিত সদস্য ছিলেন এবং স্থানীয় আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন। হামলার পর তার ঊরুতে গুরুতর আঘাত লাগায় চিকিৎসকদের একটি পা কেটে ফেলতে হয়। শেষ পর্যন্ত সেই আঘাত থেকে সৃষ্ট…

Read More

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাকে হারানোর শোক এখনো পাঠকদের মনে। গত ১৪ বছর তিনি না থাকলেও অগণিত পাঠকের মনে লেখার মাধ্যমে বেঁচে আছেন হুমায়ূন আহমেদ। ডাকনাম ছিল কাজল। তার বাবা নিজের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরে আবার নিজেই ছেলের নাম পরিবর্তন করে ‌হুমায়ূন আহমেদ রাখেন। নানানভাবে পরিবার থেকে পেয়েছেন লেখালেখির প্রেরণা। বাবা ফয়জুর রহমান আহমদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তিনিও…

Read More

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের ওপর অব্যহত মার্কিন হামলার কড়া সমালোচনা করে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’ এবং ‘ধমক, জবরদস্তিই’ মার্কিন পররাষ্ট্রনীতির মূল উপাদান। শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনির পক্ষে পাঠ করা এক বিশেষ লিখিত বিবৃতিতে এই কড়া বার্তা দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, চুক্তির বিপরীতে ‘গ্রেট শয়তানের’ বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা আবারও সবার কাছে প্রমাণ করেছে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ,এবং ধমক, আধিপত্যবাদ ও বর্বরতাই হলো আমেরিকান মতবাদ ও পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য উপাদান। যুক্তরাষ্ট্র তার প্রকৃত মুখ…

Read More

ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেখানে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ভূয়সী প্রশংসা করলেও স্পষ্ট করে দিয়েছেন, ইতিহাস গড়ার পথে এবার তাদের বাধা হয়ে দাঁড়ানোর লক্ষ্যই থাকবে আর্জেন্টিনার। নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অনুষ্ঠানে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা, বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা এবং ইয়ামালকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। আলোচনার একপর্যায়ে ইয়ামালকে নিয়ে মেসি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন…

Read More

সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি প্রকাশ করলেই আলোচনার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হলো না। গোলাপি আভায় মোড়ানো এক গ্ল্যামারাস ফটোশুটে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে তার ফেসবুক পোস্ট। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে ১৭টি ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে তাকে দেখা যায় গোলাপি আভার একটি নান্দনিক গাউনে। পোশাকটি নিয়েছেন লুম অ্যান্ড লাইফস্টাইল থেকে। আর তার সাজসজ্জার দায়িত্বে ছিল আকলিমা’স বিউটি পার্লার। পুরো ফটোশুটটি করেছেন পূর্ণ ফটোগ্রাফি। ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘Blushing in Pink, Bloom Within’। অর্থাৎ, গোলাপি রঙের আবহে নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের বিকাশের…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভূ-রাজনীতি নয়, বরং আমদানি-রপ্তানি, রেমিট্যান্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের বৈদেশিক ও কূটনৈতিক নীতির মূল ভিত্তি। তিনি বলেন, ‘বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্যতম প্রধান কৌশলগত ও নির্ভরযোগ্য অংশীদার হতে পারে চীন।’ শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি (বিসিএফএ) আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু।…

Read More