Author: স্টাফ রিপোর্টার

স্ত্রী ও শাশুড়ির অপমান-অপদস্থের কারণে রাজধানীর ডেমরায় ফেসবুকে পোস্ট দিয়ে মো. সাইদুল ইসলাম (১৯) নামে এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার দিবাগত রাতে সাইদুলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচ সদস্যের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. ছাদেক (৫৭)। আসামিদের কেউ গ্রেফতার হয়নি বলে মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে। সাইদুল ইসলামের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে। তিনি পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ‘সি’ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। মামলার বাদী মো. ছাদেক জানান, তিনি ভ্যানগাড়িতে বেকারির পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অনেক কষ্ট করে উপার্জন ও ঋণের টাকা…

Read More

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি সেখানে রাতভর অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ তাকে সেখান থেকে আটক করে। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে তাকে মুক্তি দেওয়া হয়। একই সময়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর তাকেও ছেড়ে দেওয়া হয়। রাতে সেখানে যান কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।…

Read More

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও একসময় হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সাথে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন- এই…

Read More

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে একাই লড়াই করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজ। ইয়ামালদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে রক্ষা করতে পারেননি তিনি। বরং অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হাতছাড়া হয় মার্টিনেজদের। শিরোপা হাতছাড়ার পর এবার অবসরের ইঙ্গিত দিলেন এই গোলরক্ষক। ফাইনালের পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে দিবু মার্টিনেজ বলেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং আরও একবার ইতিহাস গড়ব। কিন্তু সেটা আর হয়ে উঠেনি।’ এরপরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। আগামীতে খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে ভাবছেন তিনি। মার্টিনেজ বলেন,…

Read More

অভিনয় আর ব্যস্ততার দৌড়ঝাঁপ থেকে কিছুটা দূরে গিয়ে নীল জলরাশির মাঝে হারিয়ে গেলেন অভিনেত্রী কেয়া পায়েল। কাজের ব্যস্ততা সামলে এবার মালদ্বীপে রোমাঞ্চকর সময় কাটানোর নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কখনো সমুদ্রের ঢেউ, কখনো আকাশপথের রোমাঞ্চ—সব মিলিয়ে তার ভ্রমণের মুহূর্তগুলো যেন ধরা দিয়েছে এক টুকরো আনন্দের ক্যানভাসে। অভিনয়ে ব্যস্ততা তো লেগেই থাকে। বছরজুড়েই নাটক আসে তার। তবে এত ব্যস্ততার ভিড়েও নিজেকে সময় দিতে ভুল করেন না কেয়া পায়েল। ফুরসৎ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন নানা দেশে। এই যেমন কিছুদিন আগে ঘুরে এসেছেন পর্যটনের দেশ মালদ্বীপ থেকে। নীলাভ স্বচ্ছ জলের দেশে রোমাঞ্চকর ভ্রমণের টুকরো কিছু মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি…

Read More

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতার প্রভাবে এমনটা হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অস্থির থাকায় বাজারে অনিশ্চয়তা কাটেনি। মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ কমে ৮৮.৮৭ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের সেপ্টেম্বর চুক্তির দাম প্রায় অপরিবর্তিত থেকে ব্যারেলপ্রতি ৮২.৪৭ ডলারে লেনদেন হয়েছে। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম চলতি মাসের মধ্যে সর্বোচ্চ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছিল। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় তখন তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়। রয়টার্সকে…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। আজ ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রি-কেস (মামলাপূর্ব) বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে এবং আদালতে নতুন মামলা দায়ের উল্লেখযোগ্যভাবে কমিয়ে ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দিয়েছে। এই উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন। এতে বিচারব্যবস্থার ওপর বড় চাপ…

Read More

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি বাকি রয়েছে, যা আগামী দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত ডিপফেক, মিথ্যাচার ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। ডা. জাহেদ বলেন, সরকার শুরু…

Read More

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট দুটি হত্যামামলা থেকে জামিনের পর, এবার প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলা থেকেও জামিন পেলেন—বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেয় বলে জানিয়েছেন অ্যাডভোকেট ইকবাল মাহমুদ শোভন। তিনি বলেন, ‘তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। দুই মামলায় উচ্চ আদালত থেকে আগেই জামিন পেয়েছেন। আজ ওয়ারি থানার মামলা থেকেও জামিন পেলেন।’ তিনি জানান, তিন মামলায় জামিনের আদেশ হওয়ায় তার কারামুক্তিতে বাধা…

Read More