Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
- এবার তুরস্কে হামলা করল ইরান
- বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকেই চেয়েছিলেন ব্রুক
- সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ
- শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
- হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
- ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Author: স্টাফ রিপোর্টার
এক টেকেই ইতিহাস—ঢালিউডে নতুন মাইলফলক ছুঁলেন শবনম বুবলী। আলোচিত এই অভিনেত্রী প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং একটানা এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়েছেন। ‘আধাচাঁদ’ শিরোনামের রোমান্টিক গানটির মাধ্যমে শেষ হয়েছে তার অভিনীত সিনেমা ‘পিনিক’-এর দৃশ্যধারণের কাজ। গানটিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ। পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ ও সাহসী পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয় এবং টানা চার ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যেই সম্পন্ন হয় পুরো শুটিং। এ বিষয়ে পরিচালক জাহিদ জুয়েল বলেন, গানটি শোনার পরই তাঁর মনে হয়, এটিকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। সেই ভাবনা থেকেই এক টেকে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া…
বর্তমান সময়ে ইসলামী ব্যাংকিং কেবল ধর্মীয় আবেগের বিষয় নয়। এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা। দেশের অর্থনীতিতে ব্যাংকিংয়ের এক চতুর্থাংশের বেশি শেয়ার ইসলামী ব্যাংকগুলোর। শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়। আর বাংলাদেশে ইসলামি ব্যাংকিং মানুষের সচেতন পছন্দের ফল। ভবিষ্যতে এ খাত আরো বিস্তৃত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার ( ১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘আন্তর্জাতিক ইসলামী অর্থায়ন ও ব্যাংকিং সম্মেলন’ এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এবং…
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের প্রধান শুটার জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। এছাড়াও গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক…
নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শুক্রবার রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সভায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে তারেক রহমানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে দলের শীর্ষ নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সংখ্যা বেড়েছে। রিটার্নিং অফিসারদের আদেশ চ্যালেঞ্জ করে কমিশনে জমা পড়েছে মোট ৬৪৫টি আপিল আবেদন। এসব আপিলের শুনানি শুরু হচ্ছে আজ শনিবার। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে এবং প্রাথমিকভাবে এই কার্যক্রম ১৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে অর্থাৎ শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং…
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। গত বৃহস্পতিবার রাতে তেহরানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নিলে তা দমনে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র রাজধানীর ছয়টি হাসপাতালে ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই প্রেক্ষাপটে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হওয়ায় অঞ্চলজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে, তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে প্রবল কম্পন অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নতুন বছরের আনন্দ, সমুদ্রের নীল জলরাশি আর পরিবারের সঙ্গে কিছু নিঃশব্দ সুখের মুহূর্ত—সবকিছু মিলিয়ে যেন একেবারে স্বপ্নের ছুটি কাটাচ্ছিলেন টালিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। পুত্র ইউভান ও কন্যা ইয়ালিনিকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে গিয়ে নতুন বছরকে স্বাগত জানান তাঁরা। বছরের শেষেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘নটী বিনোদিনী’ ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে রাজ চক্রবর্তীর ব্যস্ততাও কম নয়—সদ্য শেষ করেছেন তাঁর আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং। এই ব্যস্ততার মাঝেই পরিবারকে সময় দিতেই বিদেশ সফরে পাড়ি দেন তাঁরা। থাইল্যান্ডে ছুটির নানা মুহূর্ত ধরা পড়ে তাঁদের ক্যামেরায়। মা-মেয়ে বিকিনিতে নজর…
