Author: স্টাফ রিপোর্টার

প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী ক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে তার সরকার। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শুক্রবার এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এদিন একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয় দিল্লি হাইকোর্ট। ভিডিও বার্তায় মোদি বলেন, ‌‘বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের পর ফুটবল বাজারে তার ট্রান্সফার ভ্যালু বা বাজারমূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভোজিনহা বর্তমানে একজন ফ্রি এজেন্ট। ট্রান্সফার সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে যেখানে তার আনুমানিক বাজারমূল্য ছিল মাত্র ৫০ হাজার ইউরো। টুর্নামেন্ট শেষে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে। যা যেকোনো ফুটবলের চেয়ে বেশি। ব্লু শার্কস নামে পরিচিত দলটির ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে ভোজিনহা ছিলেন অন্যতম সেরা স্তম্ভ। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বে শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচটিতে ০-০…

Read More

নিউ ইয়র্কের আকাশছোঁয়া স্থাপনার মাঝে রয়্যাল ব্লু গাউনে মায়াবী এক আবহ তৈরি করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কখনো মুখ ঢেকে মিষ্টি হাসি, কখনো শুয়ে, আবার কখনো আত্মবিশ্বাসী ভঙ্গিমায়—ব্রুকলিন ব্রিজের পটভূমিতে তার প্রতিটি পোজেই যেন ফুটে উঠেছে রাজকীয় সৌন্দর্য। সামাজিক মাধ্যমে প্রকাশিত এসব ছবি ইতোমধ্যে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোকে পটভূমিতে রেখে বেশ কয়েকটি পোজে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। কখনো মুখ ঢেকে হাসছেন, আবার কখনো শুয়েও দিয়েছেন স্টাইলিশ পোজ। তার প্রতিটি ভঙ্গিই যেন আলাদা করে নজর কাড়ছে। অভিনেত্রীর পরনে ছিল স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন। পোশাকের সঙ্গে মানানসই মার্জিত হেয়ারস্টাইল,…

Read More

সংসদের রেফারেন্স পেলে নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর, তার সংসদ সদস্যপদের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তখনই পদক্ষেপ নেবে, যখন বিষয়টি জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে পাঠানো হবে।’ নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ থেকে এ বিষয়ে এখনো কোনো রেফারেন্স নির্বাচন কমিশনের কাছে আসেনি। এ ধরনের কোনো রেফারেন্স পাওয়া গেলে, কমিশন আইন অনুযায়ী তদন্ত…

Read More

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, চিকিৎসক হিসেবে পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং কঠোর শিক্ষাজীবনের মধ্যেও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখায় তাদের প্রশংসা করেন।…

Read More

কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় মন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, ‘প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চসংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা বজায় রাখতে হবে। সিদ্ধান্তগুলো যেন সর্বজনগ্রাহ্য হয়, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।‘ জহির উদ্দিন স্বপন বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে…

Read More

খাদ্য উৎপাদনে বাংলাদেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে। ডব্লিউএফপির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশটিতে মজুদ থাকা ইউরিয়া অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করার মতোই রয়েছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ইউরিয়ার দাম বর্তমানে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। ডব্লিউএফপি আরো জানিয়েছে, চলমান এ সংকটের ফলে বাংলাদেশে প্রায় ১…

Read More

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—ডিআইজি, হাইওয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী; অতিরিক্ত ডিআইজি, সিআইডি মোহাম্মদ সরোয়ার হোসেন; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ বিধান ত্রিপুরা; অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ড. একেএম ইকবাল হোসেন; ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি…

Read More

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ কর‍তে পারেন, সংবিধানে সে সুযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির স্বাস্থ্য, বিদেশ সফর এবং পদত্যাগের গুঞ্জন নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিকিৎসা নিতে উনি কিছু দিন আগে বিদেশ গিয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যেতেই পারেন। শেখ হাসিনার সঙ্গে উনার কথা হয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক বা যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেই অপশন তো উনার…

Read More

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে। এটি গত ৮ জুনের পর সর্বোচ্চ দাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাহিনীর নতুন করে ইরানে হামলা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও…

Read More