Author: স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা ভোট দিতে যাচ্ছি। সেদিন আমাদের দুটি ভোট দিতে হবে। একটি সংসদ নির্বাচনের জন্য—কাকে ভোট দেবেন, তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, যেন পরে কোনো অনুশোচনা না থাকে। একই দিনে দ্বিতীয় যে ভোটটি দেওয়া হবে, সেটি হলো গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত। রোববার (১১ জানুয়ারি) গুলশান-২-এর নগর ভবনে ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে গণভোটের উত্তরে ‘হ্যাঁ’ বলতেই হবে। এই সুযোগ অবহেলায় হারালে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ আরও বহু বছরের জন্য হাতছাড়া হয়ে…

Read More

ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ থাকার মধ্যেই শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় ফের সরকারবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভকারীরা। প্রাণঘাতী দমন-পীড়নের পরও গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন জোরালোভাবে অব্যাহত রয়েছে। দুই সপ্তাহ আগে তেহরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, তা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাতের দাবিতে রূপ নেয়। ইরান সরকার এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সহিংস দমন-পীড়নে এখন পর্যন্ত বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন। শনিবার এসব সংস্থা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। বৃহস্পতিবার থেকে…

Read More

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাতে…

Read More

দেশের বাজারে আবারও সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১০ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। নতুন নির্ধারিত দাম আজ রবিবার (১১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণেই সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। হালনাগাদ সোনার দর (প্রতি ভরি): ২২ ক্যারেট: ২,২৭,৮৫৬ টাকা ২১ ক্যারেট: ২,১৭,৫৩৪ টাকা ১৮ ক্যারেট: ১,৮৬,৪৪৯ টাকা সনাতন পদ্ধতি: ১,৫৫,৪২৩ টাকা সংস্থাটি আরও জানায়, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার…

Read More

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন কৌশল ও লক্ষ্যবস্তু নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করেছেন। যদিও এখনো হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানে কোথায় এবং কীভাবে হামলা চালানো যেতে পারে—এ বিষয়ে একাধিক পরিকল্পনা ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়।…

Read More

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভোটের প্রচার শুরুর বিষয়ে আজ শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’ ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারম্যান। জানা যায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক…

Read More

২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। উক্ত সভায় ইউনিভার্সিটি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, জনাব লিয়াকত হোসেইন মোঘল এবং এস. কে. সায়েদুর রহমানকে ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং জনাব ইসমাইল জবিউল্লাহকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা। এজিএম-এ সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ইউনিভার্সিটির উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গবেষণা ও উন্নয়নে উৎকর্ষ অর্জনের পাশাপাশি…

Read More

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান এর জীবনাদর্শের উপর স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল সঙ্গীত বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন এম এ মান্নান। শুদ্ধস্বর ও উচ্চারণে নজরুল সঙ্গীত পরিবেশনে তিনি আজীবন একাগ্রচিত্তে কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে তিনি দেশের প্রতি যে মমত্ববোধ প্রকাশ করেছেন তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একাত্তরে এম এ মান্নান নজরুলের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী পরিষদের সভাপতি সুজিত মোস্তফা। আলোচনায় অংশ নেন প্রখ্যাত নজরুল সঙ্গীত…

Read More

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খিলগাঁওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই তরুণি অবিবাহিতা ও একটি কলেজে পড়াশোনা করে বলে জানতে পেরেছি। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওসি আরও জানান, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির পাশাপাশি নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বাংলাদেশের ওপর আরোপিত বিদ্যমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় তোলার বিষয়ে সম্মত হয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও এ অঞ্চলের অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের…

Read More