Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বীরগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ‘কৃষক কার্ড’ কর্মসূচিতে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
- সারা বছর আয়কর রিটার্ন দেওয়া যাবে
- প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা
- ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক
Author: স্টাফ রিপোর্টার
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কারণেই বড় বাজেট দিচ্ছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজেট নিয়ে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংককে বাংলাদেশ জানিয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছরের কুশন দরকার। আমির খসরু বলেন, ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার হাতে পেয়েছে বিএনপি সরকার। তবে পরিস্থিতির উন্নয়নে সকল ব্যবসায়িক বাধা দূর করতে কাজ চলছে। রপ্তানি বেগবান করতে গার্মেন্টসের মতো বাকি সম্ভাবনাময় খাতেও সুযোগ সুবিধা দেয়া…
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭৮ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৯৬টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ১৭ হাজার ৭৫৫ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৩৫টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮১ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে সাত হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজন যাত্রীই পুরুষ। এদের মধ্যে পাঁচজন পবিত্র মক্কায়…
জাতীয় সংসদে বর্তমান অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এসময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে উত্থাপনের প্রস্তাব করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বর্তমান সরকার চাইলে এই চুক্তিটি বাতিল করতে পারে। তাই আলোচনার জন্য চুক্তিটি সংসদে আনা হোক। বুধবার স্পিকার হাফিজ উদ্দন আহমদ জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রস্তাব করেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে রুমিন ফারহানা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও…
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, এরই মধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে তাদের মাসিক ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সমঅংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম…
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বয়ংক্রিয় পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত করেছে। রাজস্ব আদায়ে গতি বাড়ানো এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঝুঁকিভিত্তিক (রিস্ক বেসড অডিট ক্রাইটেরিয়ন) পদ্ধতিতে সম্পূর্ণ অটোমেটেড ব্যবস্থায় এই নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এনবিআর জানায়, এর আগে প্রথম ধাপে ২০২৫ সালের জুলাই মাসে র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচিত করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ঝুঁকিভিত্তিক মানদণ্ড অনুসরণ করে প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে বাছাই করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিট…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা বাস্তুচ্যুত হয়ে শহরে আসছেন; তাদের সমস্যাকে কেবল মানবিক বা আপদকালীন সমস্যা হিসেবে দেখলে হবে না। এটি জননীতির (পাবলিক পলিসি) গুরুত্বপূর্ণ একটি বিষয়। মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই অভিবাসন প্রক্রিয়াকে চলমান উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহযোগিতায় ‘বাংলাদেশে জলবায়ু-সংক্রান্ত অভিবাসীদের অভিযোজনগত প্রতিবন্ধকতা এবং স্থানীয়ভাবে নেতৃত্বাধীন সমাধান’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী বলেন, অতীতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি…
বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ কোস্টগার্ড সদরদপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে এই বাহিনীকে অত্যাধুনিক লজিস্টিক সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আরো সমৃদ্ধ করা হবে। মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের বিশাল জলসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ।…
ঘরের মাটিতে বিশ্বকাপ—স্বপ্ন, প্রত্যাশা আর নতুন নক্ষত্রের উত্থানের গল্প যেন একসাথেই লিখতে যাচ্ছে ইংল্যান্ড। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে এখন এক তরুণ নাম—টিলি কার্টিন-কোলম্যান। মাত্র ১৮ বছর বয়সেই কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সরাসরি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়ে তিনি হয়ে উঠেছেন ইংল্যান্ড স্কোয়াডের সবচেয়ে বড় চমক। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে গড়া এই স্কোয়াডে নজর কেড়েছেন বাঁহাতি স্পিনার টিলি। ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে এই বড় মঞ্চে খেলার সুযোগ। বর্তমানে কাউন্টি ক্রিকেটে সারে এবং দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন টিলি। মাত্র ১৬ বছর…
