Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হলো দিলরুবা হকের কাব্যগ্রন্থ “যদি! দেখা না হতো”
- হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
- এবার তুরস্কে হামলা করল ইরান
- বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকেই চেয়েছিলেন ব্রুক
- সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ
- শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
- হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
পিএইচডি ডিগ্রি পেলেন সংগীত শিল্পী আহমাদ মায়া আখতারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগ হতে “কাজী নজরুল ইসলামের ইসলামী গানের সুর ” বিষয়ে মাস্টার্স অব ফিলোসোফি ডিগ্রি অর্জন করেন। আহমাদ মায়া আখতারী। সুরকন্যা মায়া নামেই সমধিক পরিচিত। দেশের শুদ্ধ সংগীত চর্চা ও বিকাশে নিবেদিতদের মধ্যে অন্যতম তিনি। দেশীয় সংস্কৃতি লালনে নিরবে যারা কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে আহমাদ মায়া’র অবস্থান জ্বাজ্জল্যমান। আহমাদ মায়া’র ধমনিতেই সুরের মূর্ছনা। তার দাদা রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলার জালাল উদ্দীন আহমাদ এবং বাবা রাজশাহী শহরে নির্মিত একাত্তরের স্মৃতিস্তম্ভ “স্মৃতি অম্লান” নকশা ও বাস্তবায়নকারী বরেণ্য স্থপতি রাজিউদ্দীন আহমাদ। দুজনেই সঙ্গীতজ্ঞ। আবার, নানা রংপুরের এসডিও আবদুল মান্নান এবং…
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। আটক যুবকের নাম মিস্টার আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ওই সময় চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে গরু, জিরা, মাদকদ্রব্য ও কাপড় পারাপারের চেষ্টা করছিল। এ অবস্থায় ভারতের কুচনীমারা…
দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ বাড়াতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। জনপ্রিয় ডট বিডি ডোমেইনের দুইটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্যে, ডট বিডি থার্ড লেভেল ডোমেইন (যেমন: abc.com.bd) এর রেজিস্ট্রেশন ফি কমে ১,১০০ টাকার বদলে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি কমে ১,৬০০ টাকার বদলে ১,০২০ টাকা করা হয়েছে। অন্যদিকে, ডট বিডি সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: abc.bd) এর রেজিস্ট্রেশন ফি কমে ২,০০০ টাকার বদলে ১,২৮০ টাকা এবং রিনিউয়াল ফি কমে ২,৫০০ টাকার বদলে ১,৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।…
মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে আইনত বৈধ থাকলেও বাংলাদেশের প্রচলিত আইনের প্রেক্ষাপটে এতোদিন সেটি অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন বলে বিবেচিত হতো। এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করার পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট। মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানান, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নয়, বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি নিষ্পন্ন হবে। এদিন প্রচলিত ছিলো, স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। তবে আদালত জানান, এ বিষয়ে মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই। ২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলে ন্যস্ত…
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ করে সেগুলোকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। প্রাণীর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। রবিবার দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক আয়োজিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত ‘পার্বত্য অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন গবেষণা পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রাণীর অভিযোজন সক্ষমতা পরীক্ষা ও পর্যবেক্ষণ প্রয়োজন। ভিন্ন এলাকার ছাগল বা দেশীয় মুরগি কোন পরিবেশে কেমনভাবে টিকে থাকতে পারে—সে বিষয়গুলো গবেষণার মাধ্যমে মূল্যায়ন করা উচিত। শুধু…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিন আজ শেষ হয়েছে। দুই দিনের শুনানিতে মোট ১৪০টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১০৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ২২টি বাতিল হয়েছে এবং ৯টি আপিল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আজ তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি নেওয়া হয়। আজকের শুনানিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে শনিবার প্রথম দিনে তালিকার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি…
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না ঘটে, সে জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। রোববার গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে। বরিশাল বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয়…
থাইল্যান্ডের বিদ্রোহপ্রবণ দক্ষিণাঞ্চলে রোববার ভোরে একযোগে একাধিক পেট্রল পাম্পে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, রোববার মধ্যরাতের পর মাত্র ৪০ মিনিটের ব্যবধানে থাইল্যান্ডের তিনটি দক্ষিণতম প্রদেশ—নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালায়—মোট ১১টি পেট্রল পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি জ্বালানি পাম্পে আগুন ধরে যায় এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। তবে এখন পর্যন্ত এসব হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত করা যায়নি। নারাথিওয়াতের গভর্নর বুনচাই হোমইয়ামইয়েন স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাগুলো প্রায় একই সময়ে ঘটেছে। অজ্ঞাত কিছু লোক এসে…
আফ্রিকার ফুটবল মঞ্চে আবারও নিজের রাজত্বের জানান দিল মিসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে ফেরাউনরা। এই জয়ের নায়ক মোহাম্মদ সালাহ ম্যাচ শেষে একে আখ্যা দিয়েছেন ‘পারফেক্ট জয়’ হিসেবে, যেখানে সতীর্থদের আত্মত্যাগী পারফরম্যান্সের কথাও বিশেষভাবে তুলে ধরেন তিনি। শনিবারের হাইভোল্টেজ এই ম্যাচে মিসরের হয়ে তৃতীয় ও নির্ধারক গোলটি করেন সালাহ। এই হারে আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যায়। পাশাপাশি আফ্রিকা কাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেন লিভারপুল তারকা—টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করে গড়েছেন অনন্য রেকর্ড। ম্যাচ শেষে সালাহ বলেন, ‘এটা ছিল নিখুঁত…
বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা নয়, বরং নিজের পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নজর কেড়েছেন এই তারকা। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট। সেখানে তার পরনে থাকা শার্টই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে ওঠে। শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা ছিল একটি শব্দ—‘কাপুর’। শ্বশুরবাড়ির এই পদবি নিজের পোশাকে তুলে ধরে যেন পরিবারের প্রতি নিজের গর্ব আর সম্মানই প্রকাশ করলেন অভিনেত্রী। অনুষ্ঠানে আলিয়ার ছিমছাম মেকআপ, পরিপাটি হেয়ারস্টাইল আর আভিজাত্যপূর্ণ সাজ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় সেই ‘কাপুর’ লেখা শার্ট। নেটিজেনদের…
