Author: স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের ঘোষণা দেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রী এই পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন। নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল এবং প্রথম দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। অবশেষে তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের প্রধান দাবিটি বাস্তবায়নের পথে এগোল। সূত্র: এনডিটিভি

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। রাজধানীর পুরানা পল্টনে মজলিস কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি তারা বিবেচনা করবে। বৈঠক শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার…

Read More

বিনামূল্যে ফেসবুকে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে মেটা। ফেসবুক ভেরিফায়েড নামে আসা এই সেবার লক্ষ্য হলো—ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক্ত করা সহজ করা। ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। তবে সবাই এই সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে আবেদন গ্রহণ করা হবে না। প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ,…

Read More

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহওয়ার পূর্ভাবাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্ভাবাসে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে গতকাল রাতে প্রকাশিত সারা…

Read More

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার ট্যাক্স মওকুফ করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের তিন হাজারেরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। শনিবার (২৫ জুলাই) ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গবেষক, ম্যানেজার, উদ্যোক্তা হিসেবে অবদানও তারা রাখছেন। সেমিকন্ডাক্টর শিল্পে বিশেষ প্রণোদনা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে বিশ্বস্বীকৃত এসব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত…

Read More

যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, চিকিৎসার জন্য বি-২ (B-2) ভিজিটর ভিসা আবেদনকারীদের চিকিৎসা, যাতায়াত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সব ধরনের ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হবে। দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না। নতুন নির্দেশনা অনুযায়ী, চিকিৎসা ভিসার আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের দেওয়া চিকিৎসা-সংক্রান্ত নথি বা ব্যবস্থাপত্র জমা দিতে হবে। একই সঙ্গে কেন যুক্তরাষ্ট্রে…

Read More

আপন তিন বোনের একই যুবককে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ১৭ জুলাই ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে ওই তিন বোন একসঙ্গে বিকাশ নামে ওই যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অমরোহার হাসানপুরের ধৌরিয়া গ্রামের বাসিন্দা সরোজ, সাবিত্রী ও সন্তোষ দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে রিল ও ভিডিও তৈরি করতেন। বিকাশ তাদের ভিডিওর চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন। পরে তিন বোনই তাকে বিয়ের সিদ্ধান্ত নেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শাড়ি ও ঘোমটা পরা তিন বোন বরের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ তিনজনের সিঁথিতে সিঁদুর…

Read More

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসার মাত্র কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থানে চরম কঠোর বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আর কোনো বিষয়ে আলোচনা হবে না বলে দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) এনডিটিভিতে প্রকাশিত সংবাদের বরাতে এই ছাত্র আন্দোলনের তথ্য জানা গেছে। সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে জানান যে ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি অলঙ্ঘনীয়। সরকার যদি এতে রাজি না হয়, তবে পরবর্তী আলোচনার আর কোনো মানে হয় না’। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা অব্যাহত রয়েছে এবং তার মতে, তেহরান আগের তুলনায় আলোচনায় বেশি আন্তরিকতা দেখাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং “দিন যত যাচ্ছে, তারা ততই বেশি আন্তরিক হচ্ছে। সম্ভবত এর পেছনে কিছু স্পষ্ট কারণ রয়েছে।” তিনি বলেন, “এ পর্যন্ত আমরা তাদের যতটা দেখেছি, এখন তারা সবচেয়ে বেশি আন্তরিক। তবে এর অর্থ এই নয় যে আমরা অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাব।” আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এতে যুক্ত…

Read More

রাজধানীর মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিলের শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ইতোমধ্যে পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনার পরপর পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে ছাতার ভেতরে পেচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি বোমা পাওয়া যায়।

Read More