Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হলো দিলরুবা হকের কাব্যগ্রন্থ “যদি! দেখা না হতো”
- হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
- এবার তুরস্কে হামলা করল ইরান
- বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকেই চেয়েছিলেন ব্রুক
- সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ
- শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
- হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। গত বছরের জানুয়ারিতে পুনরায় শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করে। এর মধ্যে বহু মানুষকে হঠাৎ করে দেশে ফেরত পাঠানো হয়েছে, যদিও তাদের মধ্যে অনেকের বৈধ ভিসা ছিল। নতুন ভিসা প্রদানে নিয়ন্ত্রণও কঠোর করা হয়েছে। মোট বাতিল করা ভিসা: ১ লাখের বেশি। স্টুডেন্ট ভিসা: প্রায় ৮ হাজার। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের জন্য বিশেষায়িত ভিসা: ২ হাজার ৫০০। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য এবং অপরাধীদের দেশ থেকে…
শীতের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেতে পারে রাজধানীবাসী। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়ার ধরনে আসতে পারে সামান্য পরিবর্তন। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে গত কয়েকদিনের মতো কনকনে শীত অনুভূত না হলেও দিনের বড় একটি সময় জুড়ে রোদের দেখা মিলতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং পুরো এলাকাজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। এই সময়ে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬…
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে বা যুদ্ধের পথে এগোয়, তবে তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত—এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরা আরবিকে দেওয়া ওই সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও শক্তিশালী ও বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের সামরিক শক্তি ‘পরীক্ষা’ করতে চায়, তবে তার…
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সরকারের ওপর আরও চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের লেনদেন বা কার্যক্রম বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বিক্ষোভকারীদের…
চলতি ২০২৫-২৬ কর বছরে আজ ১২ জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা না হলেও তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এসব তথ্য জানিয়েছেন। তিমি বলেন, ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ছাড়া…
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা প্রকৃত ভুক্তভোগীকে শনাক্ত করতে না পারায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকার বিচারিক আদালতে পিবিআই তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট কাজ শেষে বাসায় ফেরার সময় ধানমণ্ডি-২৭ এলাকায় সাহেদ আলী আহত হন বলে দাবি করা হয়। ওই ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে ধানমণ্ডি থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। তবে তদন্তকালে পিবিআই…
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পৌঁছেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকায় তার কূটনৈতিক মিশন শুরু করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ লক্ষ্যে আগামী দুই দিন তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নূরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন। এর আগে, গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল…
না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের সাবেক টেস্ট ওপেনার মোহাম্মদ ইলিয়াস। লাহোরে সোমবার (১২ জানুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি ইলিয়াসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাকিস্তান ক্রিকেটে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। টেস্ট ক্রিকেটে ইলিয়াস ১৯৬০-এর দশকে পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ ইলিয়াস। সে সময়টি পাকিস্তান ক্রিকেটের জন্য খুব একটা উজ্জ্বল ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ছয়টি টেস্ট। ১৯৬৫ সালে করাচিতে ওই সিরিজেই আসে তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের হয়ে একমাত্র টেস্টে…
কখনও আলোঝলমলে প্রেমের গল্পে নায়িকা, আবার কখনও সমাজের অন্ধকারের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিবাদী কণ্ঠ—ভারতীয় সিনেমার পর্দায় রানি মুখার্জি মানেই শক্তিশালী উপস্থিতি ও গভীর অভিনয়ের ছাপ। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে–গড়ে তিনি হয়ে উঠেছেন দর্শকের বিশ্বাসের নাম। প্রায় তিন দশকের দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দেওয়ার পর এবার ক্যারিয়ারের এক বিশেষ মাইলফলক ছুঁয়ে দেখছেন তিনি। এই উপলক্ষ্যে ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে নিজের অভিনয়জীবনের ৩০ বছর পূর্তি উদযাপন করছেন রানি মুখার্জি। একই সঙ্গে ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন একটি আবেগঘন খোলা চিঠি, যেখানে উঠে এসেছে তাঁর অভিনয়জীবনের নেপথ্যের গল্প, শুরুর অনিশ্চয়তা এবং সময়ের সঙ্গে বদলে যাওয়ার অভিজ্ঞতা। চিঠিতে রানি…
অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর আইন না মেনে বাহন চলাচলের কারণে ছোট-বড় মোট ৫৭ হাজার ৭৯৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ হাজার ৪৯১ এবং নিহত হয়েছেন ১২ হাজার ৬৯৪ জন। অন্তর্বর্তী সরকারের এই ১৭ মাসে সড়কে নেমেছে প্রায় ২ লক্ষাধিক মোটরসাইকেল ও ৫ লক্ষাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা। ঢাকাসহ সারাদেশে ১৩ হাজার ৮২৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার…
