Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি—বর্তমান সরকার সেটা বিবেচনা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সড়কটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলক কম ভোট পেয়েছে। তা সত্ত্বেও…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।…
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সমিতির দুই কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজউক অ্যাভিনিউয়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, হকার্স সমিতির সামনে গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে। এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে লুটপাট চালিয়ে…
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অনেক বছর ধরেই বড় পর্দা থেকে দূরে। শুধুই পর্দা নয়, রয়েছেন দেশ থেকেও প্রায় দশ হাজার কিলোমিটার দূরে, অস্ট্রেলিয়ায়। সেখানেই তার স্থায়ী বসবাস। দূরদেশ থেকেই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে প্রায়ই নিজের অনুভূতি ও জীবনের নানা উপলব্ধি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। আজ পোস্ট করেছেন চারটি নতুন ছবি। যেখানে তাকে কমলা রঙের ব্লেজারে দেখা গেছে। তার সামনে রয়েছে দৃষ্টিনন্দন ফুল। ছবিগুলোর সঙ্গে একটি পরামর্শমূলক বাস্তব কথা লিখেছেন শাবনূর। সেটা এরকম, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে। পোস্ট করার…
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতের দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিয়ার বাড়ি পাবনা জেলার সদর থানার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে। তিনি দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ে জিভে ঘা ও শরীরের অন্যান্য কিছু সমস্যা নিয়ে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার সঙ্গে ফোনে কথা বলে তার বিরুদ্ধে বক্তব্য না দেয়ার অনুরোধ করেছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি লেখেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে বলেন, তিনি যেন আর তার বিরুদ্ধে কথা না বলেন; বিনিময়ে তিনিও আর রাশেদ খাঁনের বিরুদ্ধে কিছু বলবেন না। জবাবে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে বিষয়টি তিনি বিবেচনা করবেন। তার দাবি, পাটওয়ারী তখন জানান, তিনি এ বিষয়ে গণমাধ্যমেও…
সরিষার মধ্যেই ভূত আছে, তাই সেই ভূত বর্তমান সরকার তাড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির এক সিনিয়র নেতাও বলেছেন, ‘আমরা হতাশ। পাঁচ মাসে এই সরকারের সময়ে দুর্নীতি বন্ধ তো হয়ইনি, বরং দুর্নীতি বেড়েছে।’ শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি আরও বলেছেন, এটা আমার কথা নয়। তার ভাষ্যমতে, একজন ছাড়া সবাই দুর্নীতিতে লিপ্ত, আর সেই একজন হলেন তারেক রহমান। বিষয়টি আমার বোধগম্য নয়। তারেক রহমান তো প্রধানমন্ত্রী। তিনি যদি দুর্নীতি না চান, তাহলে সবাই কীভাবে দুর্নীতিতে…
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ জুলাই) কুমামোতো প্রিফেকচার সরকার এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের কিউশু দ্বীপের উকি শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় রেল চলাচলও। ভূমিকম্পের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়। এর একটি কুমামোতো এলাকার নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানায় কাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায়। অন্যটি একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস…
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সরকার নতুন নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুসারে এ কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এছাড়া অর্থ…
ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দুটি পৃথক চেষ্টায় ৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বুধবার গভীর রাতে সমুদ্র উপকূলীয় শহর হারদেলোর উপকূলে একটি নৌকা ডুবে গেলে এক ব্যক্তির মৃত্যু হয়। ফ্রান্সের লিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এ ছাড়া ডানকার্ক বন্দরের কাছে আরও তিন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে।
