Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে প্রতিবেশী ভারতকে কঠোর ভাষায় সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান এর সরাসরি জবাব দেবে। বৃহস্পতিবার পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন শেহবাজ শরিফ। সাম্প্রতিক সময়ে সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই তাঁর এই বক্তব্য এলো। দেশপ্রেম ও জাতীয় উদ্দীপনার মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে এর উদ্বোধন…
ভারতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি সম্মানজনক দেশ হিসেবে ধরে রাখতে হলে দেশে মৌলিক পরিবর্তন প্রয়োজন। স্বাধীনতা দিবসের আগে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ওয়াংচুক ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন, এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও যোগ্য’ নারী-পুরুষের নাম প্রস্তাব করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। ওয়াংচুক জানান, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সেই সময় তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ পান। তিনি ভারতের অগ্রগতির সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অভিযানে মোট ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি জানান, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৪৭ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন। অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার…
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা হলেন র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ…
ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে জল্পনায় ঘি ঢালল রিয়াল মাদ্রিদ। কয়েকদিন আগেও মনে হচ্ছিল ভিনিকে রেখে দিতে মরিয়া ক্লাবটি। তবে এবার ভিন্ন খবরই সামনে এলো। নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে ব্রাজিল তারকাকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ভিনির চুক্তি নবায়নের জন্য দেওয়া সর্বশেষ প্রস্তাবও আর বাড়ানোর পরিকল্পনা নেই ক্লাবটির। ইএসপিএনকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিশ্বকাপ পরবর্তী ছুটি শেষে সোমবার প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার কথা ভিনিসিয়ুস জুনিয়রের। তবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বর্তমান চুক্তির মেয়াদও আর মাত্র এক বছর বাকি রয়েছে। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, রিয়াল কর্মকর্তাদের সঙ্গে ব্রাজিলের এই তারকার প্রতিনিধিদের বৈঠকের এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।…
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে প্রায় তিন মাস থাকবেন, গাইবেন অনেক শহরে। এর মধ্যে দেশে প্রকাশিত হলো তার নতুন গান ‘ভিজিয়ে দিয়ো না’। এ গানের মাধ্যমে যাত্রা করল নতুন অ্যালবাম ‘বাদলা স্মৃতি’। গতকাল শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। এই অ্যালবামে মোট চারটি গান। এর মধ্যে একটি প্রকাশিত হলো মিউজিক ভিডিওসহ। আরও দুটি গানের মিউজিক ভিডিও দেখানো হয় অনুষ্ঠানে। সেগুলো প্রকাশ্যে আসবে ধাপে ধাপে। ‘ভিজি দিয়ো না’সহ সবগুলো গানের কথা লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং নির্মাতা আহসান ইমাম। সুর-সংগীতে শান শায়েক। বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান শায়েক ও পিন্টু ঘোষ। মিউজিক আর্ট…
দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শুটিং ও আরচ্যারীর মতো অত্যন্ত সম্ভাবনাময় ইভেন্টগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এসএ গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসের পর থেকেই বছরব্যাপী নিবিড় ট্রেনিং কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শনিবার টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমি পরিদর্শনকালে এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সাথে একাডেমির পাশে ময়লার ভাগাড় করার প্রক্রিয়া চলার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমির পাশে ময়লার ভাগাড় তৈরির উদ্যোগ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ক্রীড়া প্রতিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, আরচ্যারী দেশের অন্যতম সম্ভাবনাময় একটি খেলা এবং…
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন হ্রাসের আশঙ্কা মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে সরকার গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আগামী মৌসুমে হাওর অঞ্চলের জন্য ব্রি ধান-১১৮ অবমুক্ত করা হবে। শীত সহনশীল এ জাতের ধান আগাম রোপণ ও আগাম কর্তনের সুযোগ সৃষ্টি করবে। ফলে আকস্মিক বন্যার আগেই কৃষকরা ফসল ঘরে তুলতে পারবেন এবং ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আজ শনিবার কুমিল্লা সার্কিট হাউসে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার সকল দপ্তর বা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্যের জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই। জন্মের পর প্রথম ৪-৫ মাস একটি শিশুর বৃদ্ধির মূল উৎসই মায়ের দুধ। প্রসবের পরপরই শিশুকে শালদুধ দেওয়া অত্যন্ত জরুরি, যা প্রোটিনের সর্বোচ্চ ভাণ্ডার। মায়ের দুধ পানে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সিজারিয়ানের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং সচেতনতার অভাবে অনেক শিশু শালদুধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। শনিবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগমান’ প্রতিপাদ্যে মাতৃদুগ্ধ পান বাড়াতে…
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল দর্শন একই সুতায় গাঁথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার দুপুরে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ রাওয়া ক্লাবের অ্যাঙ্কর হলে আয়োজিত ‘রিমেম্বারিং জুলাই-২০২৪: রিমেম্বারিং দেয়ার সেক্রিফাইস, ইন্সপায়ারিং আওয়ার ফিউচার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই ২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশন এবং নাগরিক কণ্ঠ ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা ও দীর্ঘদিনের গণতান্ত্রিক মূল্যবোধেরই ফসল হচ্ছে চব্বিশের জুলাই অভ্যুত্থান।’ তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে যতবারই ফ্যাসিবাদী প্রবণতা এসেছে, সাধারণ মানুষ ততবারই তা…
