Author: স্টাফ রিপোর্টার

ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন লিটন দাস। সেই অগ্রগতির ভিত্তিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে শেষ মুহূর্তে তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ১৩ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে তার নাম ছিল না। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কাফ মাসলে চোট পাওয়ার পর মাঠের বাইরে রয়েছেন লিটন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও ফিট না থাকায় কোনো ম্যাচে খেলতে পারেননি। চিকিৎসা ও পুনর্বাসনের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে যান। সে সময় বিসিবি জানিয়েছিল, ১২ আগস্ট ফিটনেস মূল্যায়নের পর তাঁর মাঠে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।…

Read More

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্থায়ী করতে যাচ্ছে ভিসা বন্ড কর্মসূচিকে। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে অধিকাংশই আফ্রিকার। শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিয়মটি বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিয়ম অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে নির্ধারিত অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা দেওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। তবে এটি বাধ্যতামূলক নয়; সংশ্লিষ্ট কর্মকর্তার বিবেচনার ভিত্তিতেই সিদ্ধান্ত…

Read More

‎বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। ‎ ‎বাগেরহাটের মোড়েলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামের এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।এ সময় ঘটনাস্থলে আরও দুইজন আহত হয়েছেন। গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অতিরিক্ত বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া মাটির চাপে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ‎ ‎শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎নিহত আতিয়ার রহমান যশোরের আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহতরা হলেন- নয়ন ও মমিনুল। ‎ ‎মোড়েলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর…

Read More

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম লুৎফর রহমান। অন্য নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও…

Read More

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা ৯৬ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শনিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তন শিক্ষার্থী বিশ্বনাথ শর্মা ১৯৫০ সালের জুন মাসে ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভারতীয় সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন ভারতের প্রথম পরমবীর চক্র (মরণোত্তর) প্রাপ্ত বীর সেনা কর্মকর্তা মেজর সোমনাথ শর্মার ছোট ভাই। সাবেক সেনাপ্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী…

Read More

ঢাকার মিরপুর-১০ নম্বর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু বোমা নয় জানিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির। শনিবার (১ আগস্ট) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম গিয়ে তল্লাশি চালায়। পরে ব্যাগ থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমা সদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি জানানো হলে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিটিটিসির বোম ডিসপোজাল…

Read More

দেশের সাতটি জেলার ওপর দিয়ে শনিবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১…

Read More

দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে আজ শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন এই বিধান অনুযায়ী, জিপিএস ছাড়া কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ দেওয়া কিংবা নবায়ন করা হবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনায় বলা হয়েছে, নতুন নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্রের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, সেটিও দেখাতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহনের অবস্থান পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএ পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের দ্রুত…

Read More

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সাথে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়। এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

Read More

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) রক্তদাতা সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানকে স্বীকৃতি ও কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। থ্যালাসেমিয়া সমিতির নেতৃবৃন্দকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই।’ রক্তদাতাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, একজন ইয়াং ছেলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪১ বার রক্ত দিয়েছেন…

Read More