Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)-সহ অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) তারিক হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, হাঙ্গুর খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। নিহতদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসেইন রয়েছেন। তিনি জানান, হামলার জবাবে পুলিশ পালটা গুলি চালালে অন্তত আট হামলাকারী নিহত এবং আরও ছয়জন আহত হয়। এলাকায় এখনো সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান…
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) রিটার্ন প্রতি মাসে জমা দেওয়ার বিধান বাতিল করে। বাজেট সহজীকরণের নামে তিন মাস অন্তর ভ্যাট জমার নতুন বিধানের প্রস্তাব দেয় এনবিআর। এ বিধান নিয়ে নানা সমালোচনা হলেও সিদ্ধান্তে অটল থাকেন এনবিআরের তৎকালীন চেয়ারম্যান ও কর্মকর্তারা। বাস্তবে বিষয়টি নিয়ে নানা জটিলতা তৈরি হওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে এনবিআরকে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন এনবিআরের কর্মকর্তারা। এ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছেন অর্থ উপদেষ্টা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন বিধান ব্যবসায়ীদের…
শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য শান্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। প্রথম ধাপে জেলার সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যানবাহনে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার (২৯ জুলাই) সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এর আগে…
হবিগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বাস্তবায়নে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ১৪৪ ধারা কার্যকর রাখতে বিজিবি ড্রোনের মাধ্যমে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে আইন মেনে চলা, নির্ধারিত স্থানে সমাবেশ না করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। এদিকে, জেলার বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি…
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর আগে বুধবার সকালে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের…
রাজধানীতে একের পর এক কনসার্ট আয়োজন, টিকিট বিক্রি, অনুষ্ঠান বাতিল এবং দর্শকদের ভোগান্তির ঘটনায় আবারও আলোচনায় এসেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কনসার্টের টিকিট বিক্রির মাধ্যমে হাজারো দর্শকের কাছ থেকে অর্থ নেওয়ার পর অনুষ্ঠান বাতিল করে দীর্ঘ সময়েও টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ‘হাইপ নেশন’ ও ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর ব্যানারে শিল্পী অনুভ জায়ান-এর একটি কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড কোর্টসাইডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকদের ঘোষণার পর প্রায় ৫ থেকে ৭ হাজার দর্শক টিকিট সংগ্রহ করেন। তবে নির্ধারিত সময়ের আগেই কনসার্টটি বাতিল করা হলেও অনেকেই এখন…
দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য…
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮৩১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ৭৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩১…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রায় হামলায় প্রতিবাদে গতকালই কর্মসূচির ডাক দেয় দলটি। এই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে ১৪৪ ধারার মধ্যেই বুধবার (২৯ জুলাই) কর্মসূচি পালন করতে সেখানে যাচ্ছেন এনসিপির নেতারা। এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির সিনিয়র নেতারা। আর আগে থেকেই সেখানে আছেন নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। এনসিপির মিডিয়া উপ কমিটির সদস্য ইয়াসির আরাফাত বিবিসি বাংলাকে জানান, কর্মসূচি পালনের উদ্দেশ্যে এনসিপি নেতারা এখন খুব কাছাকাছি…
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল করা ফুটবলার নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকায় পাড়ি জমালেও ফিরতে হয়েছে খালি হাতে। নরওয়ের বিপক্ষে শেষ ১৬-র ম্যাচ হেরে বিদায় নেওয়ার পরই বিশ্বকাপে আর না খেলার কথা জানিয়েছিলেন নেইমার। এবার জাতীয় দল নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ব্রাজিলের পোস্টার বয়। মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। নেইমার বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড়…
