Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
আইপিএল ছেড়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফিরছেন স্টিফেন ফ্লেমিং। আইপিএলের দ্বিতীয় মৌসুম থেকে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব সামলেছেন ফ্লেমিং। কিন্তু এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। মহেন্দ্র সিংহ ধোনিদের দল ছেড়ে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর তারই স্বদেশি ফ্লেমিংকে দায়িত্ব দিতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এখনো চুক্তি হয়নি। তবে ইংলিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, সব ঠিক থাকলে ফ্লেমিংই হচ্ছেন নতুন কোচ। তিন সপ্তাহ পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ফলে খুব একটা সময় বাকি নেই জো রুটদের হাতে। দ্রুত চুক্তি পাকা করে ফ্লেমিংকে কাজ শুরু করে…
সোনালী আভায় মোড়ানো রাজকীয় সাজ, নিখুঁত অলঙ্কারের ঔজ্জ্বল্য আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি—নতুন ফটোশুটে যেন অন্য এক অপু বিশ্বাস। একগুচ্ছ নান্দনিক ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা। তার নতুন এই লুক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন অপু বিশ্বাস। রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সময়ে সময়েই নতুন নতুন লুক ও গ্ল্যামারাস উপস্থিতিতে অনুরাগীদের চমকে দেন এই অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রাজকীয় ও আকর্ষণীয় ছবি শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অপু বিশ্বাস। সোনালী রঙের মেটালিক শাড়ির সঙ্গে…
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সমাজে যখনই অন্যায় ও শোষণ বেড়েছে, তখনই জনগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন চিংফেং ঝাং। তিনি আজ বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন চিংফেং ঝাং। এ সময় তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপ এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রণয়নে নেতৃত্ব দেবেন। নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। গত কয়েক দশকে বাংলাদেশ স্থিতিশীলতা ও উল্লেখযোগ্য অর্থনৈতিক…
জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন করে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতির পরিবর্তনেরও চেষ্টা করছেন। আজ ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ক্লিন সিটি গড়তে নিজে ডাস্টবিনে ময়লা ফেলতে বলেন। তিনি সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। তিনি তরুণদের মধ্যে পরিবর্তনের আশা জাগিয়ে তুলছেন। মন-মানসিকতায় পরিবর্তন আনতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া…
দেশে দীর্ঘদিনের মামলা জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও এডিআর-এর ইতিবাচক ব্যবহারের ফলে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের (ফাইলিং) হার ৬২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের (ডিবিএলএ) সাথে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যা বিচার ব্যবস্থার জন্য একটি…
তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের মুখে পড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি আর নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না বলে ন্যাশনাল ব্যাংক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। গত বছরের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে যোগ দেন আদিল চৌধুরী। তার আগে যিনি এমডি ছিলেন—মো. তৌহিদুল আলম খান, তিনিও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন। ন্যাশনাল ব্যাংকে আসার আগে আদিল চৌধুরী ‘ব্যাংক এশিয়া’র প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। আদিল…
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এছাড়াও সরকারি বাসভবনে মাদক সেবনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন মদ সম্পর্কে আলোচনা করছেন। একপর্যায়ে তিনি মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে কারো হাতে দিচ্ছেন মদ কিনতে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী জানান, সঞ্জয় কুমার মহন্ত একজন বড় কর্মকর্তা হয়ে কীভাবে তার কক্ষে বসেই মদ কেনার জন্য টাকা দিলেন…
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুইটি সমঝতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার প্রসঙ্গ তুলে তার প্রত্যাবর্তন হলে আইনি প্রক্রিয়া কী হবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের চেষ্টা করছে কি না, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে কেউ কীভাবে দেশে আসবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। তিনি বাংলাদেশের আইনগত আওতায় প্রবেশ করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।…
সাফ চ্যাম্পিয়নশিপের আগে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চূড়ান্ত দল নির্বাচন করবেন জাতীয় দলের হেড কোচ। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফুলহ্যামের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাকা ফারহান আলী ওয়াহিদ এবং যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে দলে পাওয়ার খুব কাছাকাছি রয়েছে ফেডারেশন। অন্যদিকে, নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প হতে পারে চীন কিংবা থাইল্যান্ডে। ইংলিশ ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হামজা চৌধুরীর পর আরও কয়েকজন প্রবাসী ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে তুলেছেন। তবে ইউরোপের শীর্ষ লিগে খেলা নতুন কোনো ফুটবলার এখনও জাতীয় দলে যোগ দেননি। সে প্রত্যাশা পূরণে এগিয়ে আছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী…
