Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
মানসম্মত স্বাস্থ্য সেবায় শুধু শহরেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও ছুটি দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যেকোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়; এজন্য সরকার ই-হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে। শনিবার (১৫ আগস্ট) নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয় বরং উন্নত প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য,…
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।…
রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব। ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আটক ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহমেদের সঙ্গে পেলেন দারুণ সঙ্গ। তার সঙ্গে প্রায় পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েছিলেন। লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন মিরাজ। শেষ জুটিতে ৮ রান যোগ করে বাংলাদেশকে ২২৮ রানে লিড এনে দেন তাসকিন ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে তারা ১৩৮ ওভার খেলে ৪২৬ রানে অলআউট হয়েছে। ৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয়…
গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। এ উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ ১৫ আগস্ট শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বাংলাদেশের আপসহীন…
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবার এক নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকাণ্ডের শিকার হোন বঙ্গবন্ধু। ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব; তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল; পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা। বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত,…
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদ্যাপনের ঠিক এক দিন আগে রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়ল বোমা হামলার আতঙ্ক। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্টসহ রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। কোথাও ইমেইল পাঠিয়ে, কোথাও আবার ফোন করে এই হুমকি দেওয়া হয়। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ, দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল। বিভিন্ন জায়গায় শুরু হয় ব্যাপক তল্লাশি। তবে এখন পর্যন্ত কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। পরে হুমকিগুলো ভুয়া বলে মনে করা হচ্ছে বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পৌঁছায়। আদালত সূত্রে জানা গেছে, হুমকির খবর পাওয়ার পরই…
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও যানজট পরিস্থিতি নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরের পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই নতুন কাঠামো প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি নগর ভবনে আয়োজিত এক আলোচনায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শহরকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করে রিকশার যাতায়াত সীমিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।প্রশাসক আব্দুস সালাম জানান, বর্তমানে ঢাকার রাস্তায় উল্টো দিকসহ যত্রতত্র ব্যাটারিচালিত রিকশার চলাচলের কারণে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং নির্দিষ্ট অঞ্চলের সীমানার মধ্যে চলাচলের বাধ্যবাধকতা আরোপ করা হবে।…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে। পুলিশের সংস্কার হবে। বিচার ব্যবস্থার সংস্কার হবে। স্থানীয় সরকারের সংস্কার হবে। মিডিয়ার সংস্কার হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, চাঁদাবাজির দখলদার ও বিরোধী দলের ওপর দমন পীড়ন বন্ধের দাবিতে গণ সমাবেশে তিনি…
যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঢাকা রোডে নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কার্যালয়ের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করছিলেন। এ সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান। খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা কার্যালয়ে উপস্থিত হন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে উপ-পরিদর্শক ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ফজলু জানান,…
