Author: স্টাফ রিপোর্টার

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়। রোববার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নিজেই। তিনি জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও কয়েকবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান…

Read More

চা শিল্পের বিদ্যমান সংকট ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সুপারিশ দিতে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে এই কমিটির সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাণিজ্যমন্ত্রীকে নবগঠিত এই কমিটির সভাপতি করার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে কমিটির সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম…

Read More

দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০১ শিশু এই ছোঁয়াচে রোগে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত হাম-বিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো শিশুর মৃত্যুর খবর মেলেনি; মারা যাওয়া ছয় শিশুই হামের উপসর্গে ভুগছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৮০ জনের শরীরে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর বাকি ১ হাজার ২১ শিশু হামের নানা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি তারেক রহমানের প্রথম সফর। পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

Read More

সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার এবং শৈলকুপার দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার একটি বাসা থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রাম থেকে বাদশা আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, একাধিক মামলার আসামি নায়েব আলী জোয়ার্দার ও আওয়ামী লীগ নেতা বাদশা আলমগীর নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে…

Read More

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৫টা ৫৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভয়াবহ এই ভূকম্পনের পর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের এনদে শহরের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর আধা ঘণ্টার মধ্যে আরও তিনটি আফটারশক বা পরোক্ষ ভূকম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫.৯, ৫.৬ এবং ৬.১। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এল…

Read More

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)-সহ পাঁচজন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম…

Read More

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলায় আরো তিনজন আহত হয়েছেন। সংস্থাটি জানায়, হামলার পর প্যারামেডিকরা ধ্বংসস্তূপের মধ্যে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৬ জুন লেবানন ও ইসরায়েল একটি ‘কাঠামো চুক্তি’ ঘোষণা করার পর এ হামলাকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। ওই চুক্তিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা করা হয়েছিল। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা আজ শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, শুক্রবার হরমুজ প্রণালিতে একটি বাল্ক…

Read More

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, শনিবার সকাল ৯টা ২৩ মিনিটে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই ইউনিটটি থেকে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগে, শুক্রবার সকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে…

Read More