Author: স্টাফ রিপোর্টার

ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের জন্য এক আনন্দঘন খবর—প্রথমবারের মতো একই ছবিতে অভিনয় করতে চলেছেন দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত হয়ে একই নামের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা লীসা গাজী। এই ছবিতেই বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই বহুল আলোচিত জুটিকে। সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত অনুষ্ঠান। সেখানেই সহশিল্পী পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা অকপটে প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। পরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, “স্ক্রিনে পরীমণির যে উপস্থিতি, দর্শক প্রথম দেখাতেই তার চেহারা ও অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে যায়—এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্যই নয়, অভিনয়ের দারুণ…

Read More

বাংলা সাহিত্যের কালজয়ী এক গল্প নতুন রূপে ফিরছে বড়পর্দায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল আলোচিত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও পরীমনি। সিনেমাটির পরিচালনায় রয়েছেন লীসা গাজী। জানা গেছে, আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হবে। পরিচালক লীসা গাজী জানিয়েছেন, এটি মূল গল্পের হুবহু পুনর্নির্মাণ নয়। রবীন্দ্রনাথের ভাবনা ও আবহ থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে গল্পটিকে নতুন ভাষা ও দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই এই চলচ্চিত্রের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও মানবিক ছোটগল্প হিসেবে দীর্ঘদিন ধরে পাঠক-সমালোচকদের মনে গভীর ছাপ রেখে এসেছে।…

Read More

জনগণের ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামীর পূর্ণ প্রস্তুতি রয়েছে। দলটি ক্ষমতায় গেলে শুধু দলীয় নেতাদের মধ্য থেকেই মন্ত্রী নিয়োগ দেওয়া হবে—এমন কোনো চিন্তা নেই। বরং যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের মানুষের মধ্য থেকেই মন্ত্রী নির্বাচিত করা হবে। তিনি বলেন, বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য মানুষ রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য মানুষও রয়েছে। সুতরাং পুরো বাংলাদেশকে বিবেচনায় নিলে যোগ্য…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও কীভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদী আমিন এবং…

Read More

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ফের গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, ডিবির গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে। ডিবি জানায়, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ধানমন্ডি থানায়ই শতাধিক পরোয়ানা আছে। উল্লেখ্য, এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে শামীমা ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছিল। শামীমা…

Read More

যুদ্ধ-পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ওই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এই ধাপের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন দেশের সেনারা অংশ নেবে। সোমবার (১৯ জানুয়ারি) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, “আমরা এখন ট্রাম্প পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছি। এই ধাপের মূল লক্ষ্য একটাই—হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা।” আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও…

Read More

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি লার্নিং সেন্টারসহ একাধিক স্থাপনা আগুনে পুড়ে গেছে। তবে দৃষ্টে, আগুনে কেউ হতাহত হয়নি। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এক পর্যায়ে আগুন আবার ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু…

Read More

ভোরের ব্যস্ত সময়ে স্কুলে যাওয়ার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ শহরের দক্ষিণে একটি মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১৩ জন স্কুলশিক্ষার্থী। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভ্যান্ডারবাইলপার্ক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের তথ্যমতে, শিক্ষার্থীরা একটি মিনিবাসে করে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। বর্তমানে আরও দুই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের…

Read More

আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ঘোষিত ১১ দফা কর্মসূচির মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। শহীদ আসাদের আত্মত্যাগই যেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের দ্বার উন্মুক্ত করে দেয়। তাঁর রক্তমাখা শার্ট হয়ে ওঠে স্বাধীনতাকামী গণমানুষের প্রাণের পতাকা এবং গণ-আন্দোলনের প্রধান প্রেরণা। স্বাধিকারের দাবিতে সোচ্চার হয়ে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। ক্রমেই আন্দোলন রূপ নেয় তীব্র গণ-অভ্যুত্থানে। এরই ধারাবাহিকতায় ১৯৬৯ সালের মার্চের শেষভাগে গণ-আন্দোলনের মুখে পতন ঘটে আইয়ুব খানের সামরিক শাসনের। শহীদ…

Read More

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। শহরের তুলনামূলকভাবে নিরাপদ বলে পরিচিত এক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কাবুলের শার-ই-নাও এলাকায় বিস্ফোরণটি ঘটে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং রাজধানীর অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন।” তিনি বলেন, ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।…

Read More