Author: স্টাফ রিপোর্টার

যুদ্ধ-পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ওই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এই ধাপের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন দেশের সেনারা অংশ নেবে। সোমবার (১৯ জানুয়ারি) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, “আমরা এখন ট্রাম্প পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছি। এই ধাপের মূল লক্ষ্য একটাই—হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা।” আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও…

Read More

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি লার্নিং সেন্টারসহ একাধিক স্থাপনা আগুনে পুড়ে গেছে। তবে দৃষ্টে, আগুনে কেউ হতাহত হয়নি। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এক পর্যায়ে আগুন আবার ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু…

Read More

ভোরের ব্যস্ত সময়ে স্কুলে যাওয়ার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ শহরের দক্ষিণে একটি মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১৩ জন স্কুলশিক্ষার্থী। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভ্যান্ডারবাইলপার্ক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের তথ্যমতে, শিক্ষার্থীরা একটি মিনিবাসে করে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। বর্তমানে আরও দুই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের…

Read More

আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ঘোষিত ১১ দফা কর্মসূচির মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। শহীদ আসাদের আত্মত্যাগই যেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের দ্বার উন্মুক্ত করে দেয়। তাঁর রক্তমাখা শার্ট হয়ে ওঠে স্বাধীনতাকামী গণমানুষের প্রাণের পতাকা এবং গণ-আন্দোলনের প্রধান প্রেরণা। স্বাধিকারের দাবিতে সোচ্চার হয়ে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। ক্রমেই আন্দোলন রূপ নেয় তীব্র গণ-অভ্যুত্থানে। এরই ধারাবাহিকতায় ১৯৬৯ সালের মার্চের শেষভাগে গণ-আন্দোলনের মুখে পতন ঘটে আইয়ুব খানের সামরিক শাসনের। শহীদ…

Read More

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। শহরের তুলনামূলকভাবে নিরাপদ বলে পরিচিত এক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কাবুলের শার-ই-নাও এলাকায় বিস্ফোরণটি ঘটে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং রাজধানীর অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন।” তিনি বলেন, ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।…

Read More

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মা‌র্কিন রাষ্ট্রদূত ব‌লেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মূলত আসন্ন নির্বাচন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জানার জন্য। রাষ্ট্রদূত বলেন, শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিএনপির মিডিয়া সেলের দেওয়া তথ্যমতে, গুলশানে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের…

Read More

দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে—সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে…

Read More

বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় সদের নাম্বার ওয়ান তারকা পেসার আসফিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ। এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়েজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিক্রণয়ক আমিন খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজ্ঞজনেস অফিসার (সিবিও)…

Read More

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন কোনো চাপে নেই এবং সবাই ভালো নির্বাচন চায়। তিনি নিশ্চিত করেছেন, ছোট দল বা বড়—সব প্রার্থী সমান সুযোগ পাবেন। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “একটি কমিশনের একবারই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। আগের অভিজ্ঞতা কোনোভাবে কাজে আসে না। ইসিতে আসা অভিযোগ ও পরামর্শ কমিশনকে সমৃদ্ধ করছে। ছোট সমস্যা সমাধান করা হচ্ছে; বড় সমস্যার সম্মুখীন এখনো হয়নি।” রাজনৈতিক দলের বক্তব্য খতিয়ে দেখছে কমিশন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপিল শুনানিতে কমিশন আশা করছে, ভোটের মাঠেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব বজায়…

Read More

গণভোটে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে চায় সরকার বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি জানান, জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এই উদ্যোগকে সমর্থন করে, তবে দেশে আর সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ড. খালিদ হোসেন আরও বলেন, ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতা থেকে দেশে যে প্রহসনমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, সেটি গণভোটের মাধ্যমে প্রতিহত করা সম্ভব হবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের অর্থে ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে সরকারই নির্ধারণ করত কারা ক্ষমতায় আসবে, কিন্তু এবার জনগণ যাকে ভোট দেবে, সেই দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। তিনি উল্লেখ…

Read More