Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল ধীর হয়ে যাওয়ায় বাজারে ভূ-রাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বিশ্বাবাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম সর্বোচ্চ ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৪০ ডলারে উঠেছিল। সর্বশেষ এটি ৭২ সেন্ট বেড়ে ৮৯.২০ ডলারে লেনদেন হচ্ছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্স ৪৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮২.৮৩ ডলারে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) পরিচালিত ট্যাংকার এবং সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে হামলার পর গত সপ্তাহে উভয় ধরনের তেলের ফিউচার্সের দামই ৫ শতাংশের…
বিগত ১৬ বছরের ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গত ছয় মাসে বর্তমান নির্বাচিত সরকার জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের গত ১৮০ দিনের বিভিন্ন সাফল্য, সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। মাহাদী আমিন বলেন,…
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি পালন করেনকাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এসময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভের কারণে অল্প সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে…
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত তারাপীঠ মন্দিরে পুজা করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন পুণ্যার্থী। সোমবার ভোরে মন্দিরের কাছেই একটি পাঁচতলা হোটেলে আগুন লাগে। ঘটনায় বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ হোটেলের নীচের অংশে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন অংশে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ আবাসিকই ঘুমিয়ে ছিলেন। ফলে আচমকা ধোঁয়া…
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে আঘাত হেনেছে এই ভূমিকম্প। জার্মানির ভুতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতে আরও বলা হয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সংগত হবে। রোববার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গত ১৭ বছরে বহুল সংখ্যক রাজনৈতিক সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। চব্বিশের জুলাইয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ শহীদের রক্ত এবং ৩০ হাজার তরুণের পঙ্গুত্ব বরণ করেন। তাদের এই ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধীকে ছাড় দেওয়া…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর এক জনসমাবেশে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেজন্য আমরা জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।’ উপস্থিত জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। তাই আপনাদেরকে বলতে চাই,…
মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীদের ওপর হামলার অভিযোগে মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ভারতের রেল পুলিশ। পুলিশের অভিযোগ, গত ১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফ সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান অন্তরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পোশাক খুলে ব্লেড হাতে নিয়ে হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কামরায় উঠেছিলেন বলে অভিযোগ। রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সম্ভাব্য সময় জানিয়ে একের পর এক খবর প্রকাশ করেছে। এরই মধ্যে এ সফর নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম। তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। ঢাকার পক্ষ থেকে সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা দিল্লিকে জানানো হয়েছে। এ ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।…
বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় ফখরুল ইসলাম আলমগীর তাঁর মন্ত্রীত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও- ১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে শিগগিরই ঠাকুরগাঁওয়ের শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আসনটিতেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। এর আগেও বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছেন। এ বিষয়ে…
