Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর নির্বাচনী প্রতীক ‘হাঁস’। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাঁরাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আমি যেখানে যাই, মানুষ আমাকে দেখলেই—বিশেষ করে ছোট ছোট বাচ্চারা—চিৎকার করে বলে ওঠে, ‘আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’। তাই এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের…
ঢাকা-৯ আসনের নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি আগেই সম্পন্ন ছিল ডা. তাসনিম জারার। এবার সেই প্রস্তুতিতে যোগ হলো তাঁর কাঙ্ক্ষিত প্রতীকও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফুটবল প্রতীকে—যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে আজ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি সবার সঙ্গে শেয়ার করেন। প্রতীক পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি সংবাদমাধ্যমকে বলেন, “গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়—খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন এলাকায়—প্রায় প্রতিদিনই কেউ না কেউ জানতে চেয়েছেন, নির্বাচনের মার্কাটা কী? ব্যালট পেপারে কোন মার্কায় আমাকে…
ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ আর নেই। আজ ২১ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য সনি রহমান। জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন জাভেদ। এছাড়াও নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গেল বছরের এপ্রিলে ছিলেন হাসপাতালেও। জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে ক্যারিয়ারের খাতা খুলেছিলেন। পরে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। ১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা ‘পায়েল’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। পরিচালক মুস্তাফিজ তার নাম দেন জাভেদ। জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মালেকা বানু, নিশান, পাপী শত্রু,…
চলতি করবর্ষে এখন পর্যন্ত ৩১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অথচ দেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন ১ কোটি ১৫ লাখের বেশি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন বা বিবরণী দাখিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে করদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, সময়মতো আয়কর রিটার্ন দাখিল না করলে গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা যেতে পারে। আয়কর আইন অনুযায়ী কর কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। আইন ভঙ্গ হলে সংশ্লিষ্ট কর কর্মকর্তা যেকোনো পরিষেবার সংযোগ কেটে দিতে পারবেন। শুধু…
বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকা ও অন্যান্য শহরে দায়িত্ব পালনরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) নয়াদিল্লির একাধিক সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেওয়া এই পদক্ষেপকে কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত একটি পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা। বাংলাদেশে কর্মরত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোর কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তাদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন…
শীতের সকালে রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় আজ সারাদিনই আবহাওয়া থাকবে শুষ্ক ও স্থিতিশীল। আকাশে সাময়িকভাবে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একইসঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসার ইঙ্গিতও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা হতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরো সময়জুড়েই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রম করেছে। আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিষয়ে ইসির জারি করা পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন, অর্থাৎ ২১ জানুয়ারি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে।’ নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে এখন পর্যন্ত…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। আজাদ মজুমদার বলেন, সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। বাকি কেন্দ্রগুলোতে নতুন করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর…
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো নিশ্চিত হয়নি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু। নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের আগ্রহ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। বাংলাদেশ দলকে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রাজি করাতে সম্প্রতি ঢাকায় আসে আইসিসির একটি প্রতিনিধি দল। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যাওয়া সম্ভব নয়। ফলে বিশ্বকাপ শুরুর ১৭ দিন আগেও বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়নি। এই অনিশ্চয়তার কারণে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ বিপিএলের…
