Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে প্রতিটি লিগ মৌসুমে গোল করার ধারা বজায় রাখলেন তিনি। শুক্রবার আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে গোল করে একটি রেকর্ডে নাম লিখলেন সিআরসেভেন। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়লেন। ৪১ বছর বয়সী এই তারকা চলতি সৌদি প্রো লিগের মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন। তবে মাঠে নামার পর ২০২৬-২৭ মৌসুমের খাতা খুলতে তার মাত্র ২১ মিনিট সময় লাগে। ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে নেমে ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন…
অভিনয়ের গভীরতা ও চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার দক্ষতায় দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নানা ধরনের চরিত্রে নিজের অভিনয়গুণের স্বাক্ষর রাখা এই অভিনেত্রী এবার অভিনয় করছেন নতুন চলচ্চিত্র ‘জলপবন’-এ। ছবিটি পরিচালনা করছেন রাজন তালুকদার। চলতি মাসের ১৫ আগস্ট থেকে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকায় শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং। পুরো আগস্টজুড়েই হাওরের বিভিন্ন লোকেশনে শুটিং চলার কথা রয়েছে। বর্তমানে শুটিংয়ের কাজেই সুনামগঞ্জে অবস্থান করছেন রুনা খান। নতুন এই সিনেমা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘জলপবন মূলত অপেক্ষার গল্প। হাওর অঞ্চলের মানুষের জীবন, তাদের অনুভূতি ও বাস্তবতার নানা দিক এই চলচ্চিত্রে উঠে আসবে। এখানে আমি নিরালা নামের একটি চরিত্রে…
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’ অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে আমরা ইতিবাচক সম্পর্ক রাখতে চাই। তারা আমাদের প্রতিবেশী, তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক থাকবে। কিন্তু শুধু ভারত না, কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করে কিছু করতে পারি না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনার ভিত্তিতে দেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করে সঠিক সময়ে ভারত সফর করা হবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া একজন সন্ত্রাসী। হাজার হাজার মানুষ হত্যা করে সেখানে গেছেন। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াও চলছে এবং কিছু মামলার রায় হয়েছে, আরও মামলা বিচারাধীন। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই শেখ হাসিনার বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত বা ভারতের সঙ্গে…
নতুন দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তাদের সঙ্গে স্মৃতিসৌধে যান নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের…
মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে বল হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে টাইগাররা। পেসার শরিফুল ইসলামের আগুনঝরা বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ১০১ রানে। ম্যাচের শুরুতে বাংলাদেশের ব্যাটিং ধস নামান মিচেল স্টার্ক। মাত্র ২২ বলের মধ্যে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়ে ইনিংসকে বিপর্যয়ের মুখে ফেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান…
সরকারের প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। এবার তিনটি গুরুত্বপূর্ণ সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। এর আগে মাত্র ১১ দিন আগে তাকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে বদলি করা হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বর্তমান সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হয়েছে নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। এর আগে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫…
বঙ্গভবনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ…
