Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমাদের সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা করবে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত…
মাকে হারিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ও চিত্রনায়িকা বিপাশা কবির। তার মা শাহিদা কবির আর নেই। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর খবরটি নিজেই নিশ্চিত করেছেন বিপাশা কবির। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন শাহিদা কবির। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে শনিবার রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কাছে হার মানেন শাহিদা কবির। মায়ের মৃত্যুতে গভীর…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকার কাজ করছে। রোববার (২৩ আগস্ট) সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা রিজভী। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব দেশের গ্যাস সরবরাহের ওপরও পড়েছে। তবে এসব সংকট মোকাবিলার পাশাপাশি জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। রিজভী বলেন, সংকটাপন্ন অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। একই সঙ্গে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বিবেচনা করা হবে না। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও কর্মদক্ষতাই পদোন্নতির ক্ষেত্রে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচিত হবে। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে…
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি। এদিন বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। এর আগে গত শুক্রবার শপথ গ্রহণের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত ২০ আগস্ট দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় ব্যাংকার, অর্থ ও হিসাবসংক্রান্ত পেশাজীবী, উদ্যোক্তা ও কর প্রশাসকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের অধ্যাপক আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে কর্মশালার উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ এবং বিভাগের অধীনে পরিচালিত মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার মূলভাব—‘শিখুন। চর্চা করুন। আত্মবিশ্বাসের সঙ্গে দাখিল করুন’। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মশালার চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি…
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে দেয়া হয়েছিল, তবে জুলাই গণঅভ্যুত্থানের সংবাদমাধ্যমে খাটো করে দেখার সুযোগ নেই। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিগত বছর বিভাগে নৈতিক অবক্ষয় করা হয়েছে, তা থেকে উঠে আসতে সময় লাগবে। তিনি বলেন, দেশকে নতুন দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এসময় সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করা হবে বলেও জানান তিনি। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায়…
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি এ সাফল্যের পেছনে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দেন। তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় থাকে। তবে ভালো খবর হলো, অতীতের মতো এবারও কঠিন সময়ে দায়িত্ব নিয়েও আমরা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছি।’ আজ শনিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্য…
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আলাস্কার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আলাস্কার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত কেপ নিউেনহ্যাম এলাকায় দীর্ঘপাল্লার রাডার স্থাপনার বিমানবন্দরে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত বিমানটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছে অবতরণ করে নিশ্চিত করেছেন কেউ বেঁচে নেই। বিমানে থাকা ব্যক্তিরা কী কাজের জন্য ওই রাডার স্থাপনায় গিয়েছিলেন, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। ওই রাডার স্থাপনাটি আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলাস্কার কমান্ডের একজন মুখপাত্র…
