Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যদের দীর্ঘদিন বিনাবিচারে আটক রাখা বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। রোববার (২৩ আগস্ট)এইচআরডব্লিউ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, অনেককে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বয়োবৃদ্ধ ও গুরুতর অসুস্থ ব্যক্তিও রয়েছেন। যাঁরা পর্যাপ্ত চিকিৎসা ও জামিনের সুযোগ পাচ্ছেন না। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রায় দুই বছর পরও শত শত ব্যক্তি কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই…
দেশের অর্থনীতিতে গত ছয় মাসে ৩১টি গুরুত্বপূর্ণ সূচকের মধ্যে ১৯টিতেই অবনমন হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সময়ে বিভিন্ন কারণে ৯৫টি কারখানা বন্ধ হয়ে প্রায় ৬২ হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। অর্থনীতিকে সঠিক পথে পরিচালনা করতে না পারলে সরকার পুরোনো সিন্ডিকেটের কবলে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না। সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অর্থনীতিবিদ উপস্থিত ছিলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য…
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। মৃত শিশুরা হচ্ছে মধ্যনাকশী গ্রামের মো. হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী রোহান (৮) এবং একই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইসমাইল (৯)। এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা থেকে দুই শিশুর…
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, সবাই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। সোমবার (২৪ আগস্ট) সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা ও বিদ্যুৎ চায়। এসব নিশ্চিত করা যেতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক—দুটি দিক রয়েছে। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে…
প্রিয় সুপারহিরোর পোশাক পরে ইন্দোনেশিয়ার কিশোর রুদিয়ানসাহ পোড়া জমির ওপর দিয়ে এগিয়ে যাচ্ছেন। বোর্নিও দ্বীপের বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে দেওয়া দাবানল নেভাতে তিনি পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। এসব আগুনে দ্বীপটির বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দ্বীপটির কিছু অংশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে বিভক্ত। ইন্দোনেশিয়ার পালাংকারায়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পালাংকারায়া শহরের আশপাশের পোড়া ও বিবর্ণ ভূমিতে রুদিয়ানসাহর লাল-নীল সুপারম্যানের পোশাক সহজেই চোখে পড়ে। বাবার গড়ে তোলা স্থানীয় স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ দলের সঙ্গে যোগ দিয়ে তিনি ধিকিধিকি জ্বলতে থাকা পিটভূমির আগুন নেভাচ্ছেন। ১৭ বছর বয়সী রুদিয়ানসাহ…
মাত্র ২৫ বছর বয়স। ফুটবল মাঠে স্বপ্ন দেখেছিলেন উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তেই থেমে গেল। শনিবার পর্তুগালের মালভেইরায় অনুষ্ঠিত এক প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান কেভিন কাস্ত্রো। আর উঠতে পারেননি তিনি। রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দে আমাদোরার মধ্যকার ওই ম্যাচের শুরুর দিকেই কাস্ত্রো শরীর খারাপ অনুভব করেন। প্রায় ১০ মিনিটের মাথায় তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠের চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। ডিফিব্রিলেটর ব্যবহার করা হয়। পরে জরুরি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যুর সঠিক কারণ এখনো জানানো হয়নি। ঘটনার পর ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। কেভিন…
একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে অভিনয় থেকেই দূরে সরে যান। মাঝে বিজ্ঞাপনচিত্র আর সিনেমার কাজ করলেও নাটকে অনেক দিন তাকে পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন। মাসরিকুল আলমের ‘নীলপরী’তে অভিনয় করছেন তিনি; এতে তার সঙ্গে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। শার্লিন জানান, এর আগে সর্বশেষ ২০১৯ সালে নাটকে অভিনয় করেছিলেন তিনি। শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০-এ মা হলাম; সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’ ‘নীলপরী’ দিয়ে ফেরার কারণ জানিয়ে শার্লিন বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু ইট-পাথরের দালানকোঠা বা অবকাঠামোগত নির্মাণ নয়, এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে। আজ রোববার দুপুরে জেলার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্গাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্যরিস্টার কায়সার কামাল বলেন, ‘আমাকে গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। উন্নয়ন বলতে আমি শুধু ভবন বুঝি না। যদি প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষার্থী বের হতে না পারে, তবে চারতলা ভবন দিয়ে কী হবে?’ এ সময় দুর্গাপুর ও কলমাকান্দার কয়েকটি এমপিওভুক্ত…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, খুলনা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে…
দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার রাজধানীর সোবহানবাগে ‘দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গতানুগতিক শিক্ষার ধারণায় সীমাবদ্ধ না থেকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “একটি উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল…
