Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ভারতের জয়পুরে সরকারি একটি স্কুলের পরিস্থিতি দেখতে গিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের বাগরুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কয়েকজন কর্মী আহত হওয়ার পাশাপাশি গাড়ি ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাগরুরের একটি সরকারি স্কুলের পরিস্থিতি দেখতে যায়। তারা গাড়িতে করে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় একদল লোক তাদের গাড়ি ঘিরে ধরে। এ সময় হামলাকারীরা সিজেপির নেতাকর্মীদের উদ্দেশে ‘শহুরে নক্সাল’, ‘জাতীয়তাবিরোধী’ ও ‘পাকিস্তানি’সহ বিভিন্ন স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে সিজেপির কয়েকজন কর্মীকে মারধর করা হয়। ভাঙচুর করা…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এর আগে বৃহস্পতিবার সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চার সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন চার মন্ত্রী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন…
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ়, গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক…
রাজধানীর বাজারে নিত্যদিনের খাবারের তালিকা করতে গিয়েই বাড়তি খরচের হিসাব মিলাতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে। মাছ, মুরগি ও ডিম—প্রয়োজনীয় এই তিন পণ্যের কোনোটির দামই যেন স্বস্তি দিচ্ছে না। ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, অধিকাংশ মাছ ২০০ টাকার ওপরে এবং ডিমের ডজন সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে সীমিত আয়ের মানুষের সংসার খরচ বেড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম পড়ছে কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা। ডিমের বাজারেও স্বস্তি নেই।…
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা উল্টে অন্তত ৫০ জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একটি বড় অংশই শিশু বলে স্থানীয় উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সোকোতো রাজ্যের গোরোনিও প্রশাসনিক এলাকার গোরাউ গ্রামের কাছে এই ঘটনা ঘটে। দেশটির অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডব্লিউএ) স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, নদী থেকে এখন পর্যন্ত অন্তত ৪০ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় ডুবুরিদের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মূলত ধান কাটার কাজে নিয়োজিত কৃষক ও…
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ হলেও পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। প্রশান্ত মহাসাগরীয় তীব্র ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত ৩ কোটি ৩০ লাখ মানুষের এই দেশটিতে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়। সর্বশেষ এই ভূমিকম্পে রাজধানী লিমা কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ভূকম্পনটি অনুভূত হয়। আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ…
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ পড়াবেন কে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইনি ব্যাখ্যা চাইলে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (মতামত) এ এ আউয়াল। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয়…
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। বর্তমানে তিনি রয়েছেন আমেরিকায়। সেখান থেকেও প্রায়ই শেয়ার করছেন বিভিন্ন মুহূর্ত আর ভাবনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন তিনি; পরনে লাল টপ আর বাদামি প্যান্ট। মুখে রয়েছে চিরচেনা সেই মিষ্টি হাসি। এই ছবির সঙ্গে নিজের একটি ভাবনাও শেয়ার করলেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। সেটা এরকম, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।” বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে একটি প্রবাদ ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এর…
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলেরা একটি প্রতিরোধযোগ্য রোগ। কিন্তু সময়মতো চিকিৎসা না হলে পানিশূন্যতার কারণে এটি জীবনহানির কারণ হতে পারে। তিনি বলেন, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং কার্যকর রোগ নজরদারির পাশাপাশি ওরাল কলেরা ভ্যাকসিন কলেরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উপকরণ। সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের সীমাবদ্ধতা, মানুষের চলাচল এবং কিছু…
