Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়; নতুন চাকরি সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করাও সমান গুরুত্বপূর্ণ। এর মূল ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ওপর নির্ভর করে। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করতে হবে।’ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি…
বাংলাদেশের মোবাইল গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পিএমএনসি ফল বাংলাদেশ ২০২৬ (PMNC Fall Bangladesh 2026)-এর সঙ্গে যুক্ত হয়েছে গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স। টুর্নামেন্টটির অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে থাকছে ইনফিনিক্স। দেশের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা এবং ক্রমবর্ধমান মোবাইল গেমিং কমিউনিটির জন্য নতুন সুযোগ তৈরি করাই এই অংশীদারত্বের লক্ষ্য। আগামী ২৭ ও ২৮ আগস্ট রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। দুই দিনের গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা পাবজি মোবাইল দলগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ী দলগুলোর জন্য থাকছে ১০ লাখ টাকা প্রাইজপুল। যেখানে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে কৌশল, দলগত সমন্বয় ও ধারাবাহিক পারফরম্যান্সই খেলোয়াড়দের সাফল্যের মূল…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে জাতীয় সংসদে ফল ঘোষণা করেন এই নির্বাচনের কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, মোট ভোটার ৩৪৯ জন। ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। সিইসির তথ্য অনুযায়ী, ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। এর মধ্যে ২৫৫ ভোট পেয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে চলে এই ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে…
যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগে নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী ইওয়ে পাস্কাল ওডিনাকা, যিনি পোকো লি নামে পরিচিত, গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে নাইজা নিউজ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা পোকো লির ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একই সঙ্গে কথিত ভুক্তভোগীর পরিচয়ও প্রকাশ করা হয়নি। সম্প্রতি মার্কিন গায়িকা মিস জর্জি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করে পোকো লির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। তার দাবি, ডালাসে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে গেলে পোকো লি তার স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পোশাক ধরে টানাটানি করেন। অন্য একটি ভিডিও বার্তায় মিস জর্জি দাবি করেন, ওই ঘটনার পর…
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার (২০ আগস্ট) কমেছে। আগের দিনের বড় দরবৃদ্ধির পর মূল্যবান ধাতুটির দামে এই পতন দেখা দিয়েছে। তবে এর আগে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০৬:০৪ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৭ দশমিক ৬৩ ডলারে নেমে আসে। এর আগে দাম ৪ হাজার ৫২৫ দশমিক ৭৯ ডলারে উঠেছিল, যা গত ২ জুনের পর সর্বোচ্চ। বুধবার (১৯ আগস্ট) স্বর্ণের দাম ৪ শতাংশের বেশি বেড়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫ দশমিক ৬০…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর প্রথমেই ভোট দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সংসদ সদস্যরা সারিবদ্ধভাবে ভোট দিয়ে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিচ্ছেন। ভোট গ্রহণ শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ও নির্বাচনী বিধিমালা সম্পর্কে জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন…
জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামালায় ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৬ সালের জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার ভেতরে শত্রুতার সৃষ্টি হয়। সেই শত্রুতার জেরে দুইজনকে হত্যা করা হয়। এই ঘটনায় প্রায় ১০ বছর পর আজ দুপুরে ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জন আসামির ভেতরে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে আলোচনায় এসেছিলেন বাঙালি অভিনেত্রী রূপা দত্ত। এবার মুম্বাইয়ে প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকার চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন তিনি। মুম্বাইয়ের কোলাবা পুলিশ গত ৬ আগস্ট রূপা দত্তকে গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মুম্বাইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন মঞ্জুর করেছে। জানা গেছে, গত ১২ জুলাই ডিম্পল সিঙ্ঘভি নামে এক নারী কোলাবা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, বাবুলনাথ মন্দির থেকে কোলাবার জনাকীর্ণ এলাকায় যাওয়ার সময় তার পার্স চুরি হয়ে যায়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, পার্সে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের হিরে বসানো সোনার ব্রেসলেট, ১০ হাজার…
ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই আবেদনে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করার কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। আবেদনে অভিযোগ করা হয়, গত বছরের ৫ ফেব্রুয়ারি…
দেশে হাম ও ডেঙ্গুর মতো কয়েকটি রোগ একসঙ্গে দেখা দিলেও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবে। তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়াসহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে। পরবর্তীতে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী…
