Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় মহানগরী কোনাবাড়ী আমরা পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৫টার সময় মহানগর কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ ও…
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর ) গভীর রাতে শহরের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়। পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুই জন ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায় ঘটনাস্থল থেকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে জুলাই আন্দোলনের নেতা কর্মীরা জানান, এই সময়ে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া এবং অপরিকল্পিত ভাবে বিভিন্ন জনের উপর হামলা করা এটা আসলে আমরা মনে করি প্রশাসনের এক ধরনের দুর্বলতা। এখন শুধু জুলাই…
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাভোগ করতে হবে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম…
আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বাড়ানো, আক্রান্তদের প্রতি সহানুভূতি ও সমর্থন জানানো এবং এই রোগে মৃত্যুবরণ করা মানুষদের স্মরণ করা হয়। দিবসটি মনে করিয়ে দেয়—এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়ে যায়নি। ২০২৫ সালের প্রতিপাদ্য— ‘চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা’। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক সংকট, যুদ্ধ, জলবায়ুজনিত দুর্যোগ এবং স্বাস্থ্য খাতে অর্থ সংকট প্রতিরোধ প্রচেষ্টাকে ধীর করেছে। তবে একই সঙ্গে এই শ্লোগান সামনে এগিয়ে নতুন ও আধুনিক প্রতিরোধ ব্যবস্থা তৈরির আশাও জাগায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, চিকিৎসা ও সচেতনতার অগ্রগতিতে বিশ্ব অনেক দূর এগোলেও সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে…
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সাত বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এই রায় ঘোষণা করেন।
শুরু হয়েছে মহান বিজয়ের মাস, ডিসেম্বর। ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ বিজয়। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালিয়াতি ও ৮৫৭ কোটি টাকা আত্মসাতের মামলায় এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাকসুদা খানমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও তিনি এখনও স্বপদে বহাল রয়েছেন এবং প্রতিদিনের মতো নিয়মিত অফিস করছেন। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকে তার হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। অথচ একই মামলার প্রধান আসামি ব্যাংকের সাবেক এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলার দুই আসামির প্রতি এমন ভিন্ন আচরণ নিয়ে ব্যাংকিং খাতে প্রশ্ন উঠেছে। দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ বলেন, ‘উত্তরোত্তর তদন্তের জন্য আমরা তাদের ডেকেছিলাম। যারা আসেননি, তাদের আবার তলব করা হবে। দ্বিতীয়বারও উপস্থিত…
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের (রিপোর্টার) সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে (২০২৬) সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তারা দুজন আগের কমিটিতেও (২০২৫) একই পদে নির্বাচিত হয়েছিলেন। রোববার (৩০ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে মেহদী আজাদ মাসুম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. রাশিম…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দিতে প্রস্তুত- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক আলোচনায় তিনি এ বিষয়ে তার অবস্থান তুলে ধরেন। তৌহিদ হোসেন জানান, লন্ডনে তারেক রহমান কোন আইনি বা অভিবাসন স্ট্যাটাসে আছেন সে বিষয়ে সরকারের স্পষ্ট তথ্য নেই। তিনি দেশে ফেরার উদ্যোগ নিলে অন্য কোনো রাষ্ট্র তাকে বাধা দেবে- এমন ধারণার ভিত্তি নেই বলেও জানান তিনি। ভারত–বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশজ পরিবর্তনের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারতের খাপ খাইয়ে নিতে কিছুটা সময়…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন। রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮২ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৯৪ হাজার ৪০২ জনে দাঁড়িয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪…
