Author: স্টাফ রিপোর্টার

অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর এর জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতবেগে আসার ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পিছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’

Read More

স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। এসময় তিনি আরও বলেন, ভুয়া সাংবাদিক যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, এজন্য কিউআর কোড এর ব্যবস্থা রাখছে কমিশন। বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই এবং দেশের স্বার্থে…

Read More

শেখ হাসিনার টানা ক্ষমতায় টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা ২৩ মিনিটে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ১০ সেনা কর্মকর্তা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান,…

Read More

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ–২০২৫ দ্রুত জারির দাবিতে আজ সকালে ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচিটি শুরু হবে আজ বুধবার বেলা ১১টায়। এই আন্দোলনের ডাক দিয়েছে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫–এর খসড়া নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা ও মতামত গ্রহণ চললেও এখনো এর চূড়ান্ত অনুমোদন বা অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা, শিক্ষার্থীদের পরিচয় সংকট, উচ্চশিক্ষার ভবিষ্যৎ অনিশ্চয়তাসহ নানামুখী উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষা…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হৃৎযন্ত্রসহ স্বাস্থ্য পরিস্থিতি ‘চমৎকার’ বলে গতকাল সোমবার জানিয়েছেন তার চিকিৎসক শন বারবাবেলা। যা তার এমআরআইসহ অন্যান্য পরীক্ষায় প্রমাণিত হয়েছে বলে জানান বারবাবেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুনভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জুনে ৮০ বছর বয়সী রিপাবলিকান বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্যের বিষয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখোমুখি হয়ে আসছেন। গত ১০ অক্টোবর হঠাৎ ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যা সাধারণ বাৎসরিক পরীক্ষার বাইরে। এই চেকআপের পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের চিকিৎসক শন বারবাবেলা বলেন, এই উন্নত ইমেজিং সম্পূর্ণভাবে প্রতিরোধমূলক ছিল, যা…

Read More

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুর্দান্ত একটি রেকর্ড গড়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। মাঠে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল ও বেন হোয়াইট—এই পাঁচজনের ক্যাচ ধরেই তিনি গড়েন বিরল এক কীর্তি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কোনো ফিল্ডারের এক ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার প্রথম উদাহরণ এখন তামিমই। পুরো টি-টোয়েন্টি ইতিহাসেও এত ক্যাচ নেওয়া আউটফিল্ডারের সংখ্যা মাত্র তিনজন—মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা, সুইডেনের সেদিক সাহাক এবং সর্বশেষ বাংলাদেশি তরুণ তানজিদ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে আইরিশরা ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়। পল স্টার্লিং করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান। বাংলাদেশের…

Read More

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাজের সময় নিয়ে মন্তব্যকে ঘিরে বলিউড থেকে টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই বিতর্ক থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়ে দেন, তিনি কোনো অবস্থাতেই দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ এটিকে পেশাদারিত্বের ঘাটতি বলে সমালোচনা করেন, আবার অনেকে মনে করেন এটি কর্মীদের ন্যায্য অধিকার দাবি। এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’, বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছে। বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে মাধুরী জানান, কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠাই তার প্রধান শক্তি। আসন্ন ছবি ‘মিসেস…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। এ পদায়ন প্রথমবারের মতো লটারির মাধ্যমে সম্পন্ন হয়। নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে লটারির আগে বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই পুরো পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকায় ‘প্রস্তাবিত’ হিসেবে উল্লেখ রয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় এই লটারির প্রক্রিয়া প্রযোজ্য হয়নি। এসব এলাকায় ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের ওপর ন্যস্ত। পদায়নের মধ্যে- ঢাকা রেঞ্জ: ১৩ জেলা → ৯৮ থানা চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলা…

Read More

এবার বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল ২০২৫-এর চরম উত্তেজনা সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের গেমপ্রেমীরা। দেশের ই-স্পোর্টস প্রেমীদের জন্য ন্যাশনাল ওয়াচ পার্টির অনন্য এই আয়োজনটি সম্প্রতি রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) অনুষ্ঠিত হয়। এটি কেবল ওয়াচ পার্টি নয়, বরং গেমিং কমিউনিটির জন্য সুবিশাল মিলনমেলা, যেখানে শত শত ফ্রি ফায়ার গেমের ফ্যানরা একত্রিত হয়ে বিশ্বমঞ্চের রোমাঞ্চকর গ্র্যান্ড ফাইনাল বড় পর্দায় একসাথে উপভোগ করেন। ন্যাশনাল ওয়াচ পার্টির মাধ্যমে ফ্যানরা গেমিং-এর ডিজিটাল জগতের উত্তেজনাকে বাস্তবে অনুভব করার সুযোগ পান। বন্ধুদের সাথে নিয়ে একই ছাদের নিচে বড় পর্দায় ফাইনালের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, চিৎকার করে নিজেদের প্রিয় দলকে সমর্থন…

Read More

আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ নভেম্বর) স্বাগতিকদের সামনে রাখা ১১৭ রানের লক্ষ্য টপকাতে খেলতে হয়েছে মাত্র ১৩ ওভার ৩ বল। এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ড থামে মাত্র ১১৭ রানে। বাংলাদেশের বোলারদের সামনে পুরো ইনিংস জুড়েই সংগ্রাম করেছে তারা। মোস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল বোলার—৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসেনও সমান কার্যকর ছিলেন, ৪ ওভারে ২১ রানে তিনটি উইকেট এনে দেন তিনি। ইনিংসের শুরুটা ভালো করলেও আগের দুই ম্যাচের মতো ছন্দ…

Read More