Author: স্টাফ রিপোর্টার

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে দু’বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়। মার্কিন মধ্যস্থতায় হওয়া নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকাকালেই প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে দু’পক্ষই একে অপরকে দোষারোপ অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ১০০ জনে। এতে আরও বলা হয়, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলের হামলায় ৩৫৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকার হাসপাতালগুলোতে আরও দুটি মরদেহ পৌঁছেছে। এর মধ্যে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার…

Read More

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (রোববার) সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে শহীদ আফ্রিদিকে পেছনে ফেলেছেন ভারতীয় এই ওপেনার। ম্যাচের আগে আফ্রিদির চেয়ে মাত্র দুই ছক্কা পেছনে ছিলেন রোহিত। ১৫তম ওভারে প্রেনেলান সুবরায়েনের পরপর দুটি ছক্কা মেরে আফ্রিদির রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। পরে মার্কো জানসেনের বল ফাইন লেগ দিয়ে পুল শটে সীমানার বাইরে পাঠিয়ে গড়েন নতুন ইতিহাস। ফলে টি–টোয়েন্টির পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কাধারী ব্যাটার এখন রোহিত শর্মাই। এখন পর্যন্ত ২৭৭ ম্যাচে তার ছক্কার সংখ্যা ৩৫২। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন শহীদ আফ্রিদি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ…

Read More

মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবার দর্শকদের জন্য নিয়ে এসেছেন বিশেষ এক চমক। শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে তার নতুন তথ্যচিত্র সিরিজ ‘ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’–এর নতুন টিজার, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তথ্যচিত্রটি নির্মিত হয়েছে সুইফটের বহুল আলোচিত *ইরাস ট্যুর* ঘিরে। ইনস্টাগ্রামে প্রকাশিত নতুন টিজারে ৩৫ বছর বয়সী এ গ্র্যামিজয়ী শিল্পী ভক্তদের জন্য শেয়ার করেছেন ট্যুরের বেশ কিছু আগে দেখা না–যাওয়া ফুটেজও। টিজারে সুইফট ভক্তদের উদ্দেশে বলেন,“অনেক দিন ধরে আমরা এই ট্যুরের শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর আজ আমরা আপনাদের জন্য সেই শেষ শো করতে যাচ্ছি। সবকিছুর জন্য কৃতজ্ঞতা। আমি কতটা রোমাঞ্চিত, তা…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। রবিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানান। কয়েক দিন ধরে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে, যা নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। রিজভী বলেন, ম্যাডামের অবস্থায় এখনো কোনো উন্নতি নেই। তিনি আগের মতোই জটিল অবস্থায় আছেন। বিদেশে নেওয়ার বিষয়ে তিনি জানান, মেডিকেল বোর্ড এখনো কোনো সুপারিশ দেয়নি। তিনি বলেন, বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’…

Read More

খেলাপী ঋণ কমিয়ে, আমানত বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এগিয়ে নিতে কাজ করছেন রাকাবের বর্তমান এমডি ওয়াহিদা বেগম। পরিচালনা পর্ষদের সুদক্ষ নির্দেশনায়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সৎ নেতৃত্বে রাকাব এর কর্মকর্তা/কর্মচারীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন সূচকে সাফল্য দেখিয়েছেন তিনি। তার যোগদান পরবর্তী সময় থেকে রাকাবের খেলাপী ঋণ কমানোর চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, বি আর পি ডি সার্কুলার ১৫ আসার পর শ্রেণীকৃত ঋণ যেখানে বৃদ্ধি পেয়ে ২০৭০ কোটি টাকা হওয়ার কথা ছিল, সেখানে ৭৪৮ কোটি টাকা খেলাপী ঋণ কমিয়ে বর্তমান বৃদ্ধি দাঁড়িয়েছে ১২৯২ কোটি টাকা। খেলাপী ঋণ আরও কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বছর…

Read More

খুলনা আদালত চত্বরে দুজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন। হাসিবের ভাই শাকিল…

Read More

অনেক করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষায় পড়ে যায়। এতে করদাতারা বিপাকে পড়ে যান। নানা ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। অবশ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর ফাইল আপাতত নিরীক্ষায় ফেলছে না। তবে করদাতার ফাইলের বিষয়ে জানতে চেয়ে নানা ধরনের নোটিশ দিচ্ছে। আয়কর রিটার্ন অডিটে বা নজরদারিতে পড়ার বেশ কিছু কারণ আছে। সেখান থেকে বাছাই করা ১৫টি কারণ নিয়ে আলোচনা করা হলো: ১. রিটার্নের তথ্য ও উৎসে কর কাটার তথ্যের অসামঞ্জস্য থাকলে নিরীক্ষায় পড়তে পারে। বিশেষ করে করদাতাদের আয়-ব্যয়, উৎসে কর কর্তন, ব্যাংক লেনদেনের সঙ্গে রিটার্নের তথ্যের মিল না থাকলে এমন নজরদারিতে পড়তে পারেন। ২. আগের বছরের তুলনায় হঠাৎ অস্বাভাবিক বেশি সম্পদ দেখালে কর…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মত বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন। এদিকে…

Read More

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে সুনাম করে। আর শেখ হাসিনাকে বলে ‘কাজ্জাব’। মানে হাসিনা মিথ্যাবাদী। আর খালেদা জিয়াকে ভালো বলে। তারা বলে সেই দেশে জিয়াউর রহমান হচ্ছে মুসলিম উম্মাহর নেতা। জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ডাক…

Read More

ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেতা নিলয় আলমগীর বাবা হলেন। বৃহস্পতিবার রাতে (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি তাঁদের প্রথম সন্তান। বাবা হওয়ার সুখবরটি অভিনেতা নিজেই জানান। বৃহস্পতিবার ফেসবুক ভেরিফায়েড পেজে নবজাতকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন “আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।” এই আনন্দঘন সংবাদ প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন নিলয়–হৃদি দম্পতি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে অভিনন্দন ও দোয়ার বার্তা পাঠাচ্ছেন। অভিনেতা নিলয় আলমগীর ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের-এর মাধ্যমেই তাঁদের পরিচয়, যা…

Read More